ঢাকা ০৭:২৮ অপরাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২৬, ১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চট্টগ্রামে জোড়াখুনের রহস্য উদঘাটন:স্ট্যাম্প চুরি করতে গিয়েই মা-মেয়েকে ছুরিকাঘাত রংপুরে আর্জেন্টিনা ফ্যানস ক্লাবের বর্ণাঢ্য র‌্যালি নেতানিয়াহুকে ‘লাঠি ও পাথর মেরে’ বিতাড়নের আহ্বান সাবেক ইসরায়েলি প্রধানমন্ত্রীর দেশে প্রথমবারের মতো সফল ভেনাস সাইনাস স্টেন্টিং, প্রশংসায় ভাসছেন ডা. হিমু জেনেভায় হচ্ছে ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি সই, আয়োজক পাকিস্তান: শেহবাজ কোম্পানীগঞ্জে এক রাতে তিন বাড়িতে ডাকাতি ভারতীয় ভারপ্রাপ্ত হাইকমিশনারকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব হত্যা মামলায় অধ্যাপক আবুল বারকাতের জামিন নামঞ্জুর দিল্লিতে উপদেষ্টাকে প্রবেশে বাধা, পুরো ঘটনা জেনে পদক্ষেপ নেবে সরকার:পররাষ্ট্র প্রতিমন্ত্রী টেকসই বাংলাদেশ বিনির্মাণে এআই’কে কাজে লাগাতে হবে : পানিসম্পদ মন্ত্রী

ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি ইসরাইলের জন্য বাধ্যতামূলক নয়: বেন গাভির

আকাশ আন্তর্জাতিক ডেস্ক :

ইরানে ও যুক্তরাষ্ট্র মধ্যে যুদ্ধ অবসানের লক্ষ্যে হওয়া সমঝোতা চুক্তির তীব্র সমালোচনা করেছেন ইসরাইলের কট্টর ডানপন্থি জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন গাভির। সেইসঙ্গে এই চুক্তি ইসরাইলের জন্য বাধ্যতামূলক নয় বলেও দাবি করেন তিনি।

টেলিগ্রামে দেওয়া এক বার্তায় বেন গাভির এ দাবি করেন বলে জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।

চুক্তি ঘোষণার পর এটিই ছিল কোনো ইসরাইলি কর্মকর্তার প্রথম আনুষ্ঠানিক প্রতিক্রিয়া।

বেন গাভির বলেন, ‘ট্রাম্পের এই চুক্তি আমাদের জন্য বাধ্যতামূলক নয়। আমরা এই চুক্তির পক্ষ নই। এটি আমাদের নিরাপত্তা নিশ্চিত করে না।’

তিনি বলেন, ‘হিজবুল্লাহকে সম্পূর্ণভাবে ভেঙে দেওয়া ছাড়া আমরা কোনো কিছুতেই সন্তুষ্ট হতে পারি না। আমাদের সেনারা যে ভূখণ্ড দখল করেছে এবং সন্ত্রাসী অবকাঠামো থেকে মুক্ত করেছে, সেখান থেকে এক ইঞ্চিও পিছু হটা উচিত নয়।’

তার এই বক্তব্য থেকে স্পষ্ট, তিনি লেবাননে ইসরাইলে সামরিক অভিযান আরও জোরদার করার পক্ষে অবস্থান নিয়েছেন।

প্রসঙ্গত, রোববার (১৪ জুন) যুক্তরাষ্ট্র ও ইরানের কর্মকর্তারা ঘোষণা করেন, দুই দেশ যুদ্ধের অবসান, ইরানের ওপর যুক্তরাষ্ট্রের অবরোধ প্রত্যাহার এবং হরমুজ প্রণালি পুনরায় চালুর বিষয়ে একটি কাঠামোগত সমঝোতায় পৌঁছেছে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রোববার ওয়াশিংটনের স্থানীয় সময় বিকেল সাড়ে ৫টার দিকে চুক্তির ঘোষণা দিয়ে নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে লেখেন, ‘ইসলামি প্রজাতন্ত্র ইরানের সঙ্গে চুক্তি এখন সম্পন্ন হয়েছে।’

এর কিছুক্ষণ আগে মধ্যস্থতাকারী পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ জানান, স্থানীয় সময় সোমবার ভোরে একটি সমঝোতা অর্জিত হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

চট্টগ্রামে জোড়াখুনের রহস্য উদঘাটন:স্ট্যাম্প চুরি করতে গিয়েই মা-মেয়েকে ছুরিকাঘাত

ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি ইসরাইলের জন্য বাধ্যতামূলক নয়: বেন গাভির

আপডেট সময় ০২:৪০:৫৩ অপরাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২৬