ঢাকা ১১:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

হরমুজ প্রণালি স্থায়ীভাবে টোলমুক্ত থাকবে, দাবি ট্রাম্পের

আকাশ আন্তর্জাতিক ডেস্ক : 

ইরানের সঙ্গে হওয়া সমঝোতার ফলে হরমুজ প্রণালি স্থায়ীভাবে টোলমুক্ত থাকবে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ দাবি করেন।

সংবাদমাধ্যমটির তথ্যানুসারে, স্থানীয় সময় রোববার (১৪ জুন) বিকেলে ২৮ মিনিটের এক ফোনালাপে ট্রাম্প আরও বলেন, ইরান যদি যুক্তরাষ্ট্রের সঙ্গে চূড়ান্ত পারমাণবিক চুক্তিতে পৌঁছাতে ব্যর্থ হয়, তাহলে তিনি আবারও সামরিক হামলা শুরু করতে পারেন। অন্যথায়, যুক্তরাষ্ট্র ‘মধ্যপ্রাচ্যের অভিভাবক’ হিসেবে দায়িত্ব নেবে এবং এর বিনিময়ে অঞ্চলের আয়ের এক-পঞ্চমাংশ দাবি করবে।

ট্রাম্প তার আগের অবস্থানও পুনর্ব্যক্ত করেন। তিনি দাবি করেন, ফেব্রুয়ারিতে ইরানের বিরুদ্ধে সামরিক হামলার সিদ্ধান্ত এবং পরে দেশটির বন্দরগুলোতে নৌ অবরোধ আরোপের ফলে ‘মধ্যপ্রাচ্যের পরিস্থিতি যুক্তরাষ্ট্রের অনুকূলে বদলে গেছে’।

তবে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চুক্তির আনুষ্ঠানিক ঘোষণা দেওয়ার পর ট্রাম্প এ বিষয়ে নিউইয়র্ক টাইমসের সঙ্গে আরও কোনো আলোচনা করেছেন কি না, তা স্পষ্ট নয়।

প্রসঙ্গত, রোববার (১৪ জুন) যুক্তরাষ্ট্র ও ইরানের কর্মকর্তারা ঘোষণা করেন, দুই দেশ যুদ্ধের অবসান, ইরানের ওপর যুক্তরাষ্ট্রের অবরোধ প্রত্যাহার এবং হরমুজ প্রণালি পুনরায় চালুর বিষয়ে একটি কাঠামোগত সমঝোতায় পৌঁছেছে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রোববার ওয়াশিংটনের স্থানীয় সময় বিকেল সাড়ে ৫টার দিকে চুক্তির ঘোষণা দিয়ে নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে লেখেন, ‘ইসলামি প্রজাতন্ত্র ইরানের সঙ্গে চুক্তি এখন সম্পন্ন হয়েছে।’

এর কিছুক্ষণ আগে মধ্যস্থতাকারী পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ জানান, স্থানীয় সময় সোমবার ভোরে একটি সমঝোতা অর্জিত হয়েছে

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

হরমুজ প্রণালি স্থায়ীভাবে টোলমুক্ত থাকবে, দাবি ট্রাম্পের

আপডেট সময় ১১:২৫:২৮ পূর্বাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২৬