ঢাকা ০১:০০ অপরাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

লেবাননে ইসরাইলি হামলা কোনোভাবেই উচিত হয়নি: ট্রাম্প

আকাশ আন্তর্জাতিক ডেস্ক :

লেবাননের রাজধানী বৈরুতে সাম্প্রতিক ইসরাইলি হামলার তীব্র সমালোচনা করে সব পক্ষকে অবিলম্বে শান্ত হওয়ার আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে তিনি সাফ জানিয়ে দিয়েছেন, এই হামলাটি কোনোভাবেই হওয়া উচিত ছিল না।

মধ্যপ্রাচ্যে যখন একটি শান্তি চুক্তি চূড়ান্ত পর্যায়ে রয়েছে, ঠিক সেই মুহূর্তে এই ধরনের পদক্ষেপ পুরো প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করতে পারে বলে তিনি আশঙ্কা প্রকাশ করেন।

বিবৃতিতে ট্রাম্প উল্লেখ করেন, যেকোনো ধরনের হুমকির বিরুদ্ধে ইসরাইলের নিজের আত্মরক্ষা করার পূর্ণ অধিকার রয়েছে। তবে ইসরাইল যে হামলার জবাবে এই পাল্টা আঘাত হেনেছে, সেটি ছিল অত্যন্ত ছোট এবং অর্থহীন। ওই ঘটনায় কেউ হতাহত বা নিহত হয়নি। ফলে এই সামান্য বিষয়টিকে কেন্দ্র করে চলমান অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি শান্তি প্রক্রিয়াকে নষ্ট করা কোনোভাবেই কাম্য নয়।

ট্রাম্প আশাবাদ ব্যক্ত করে বলেন, এই অঞ্চলের শান্তি ফেরাতে একটি বড় চুক্তি এখন হাতের নাগালে রয়েছে, যা লেবাননসহ পুরো মধ্যপ্রাচ্যে দীর্ঘস্থায়ী শান্তি বয়ে আনবে। এমন পরিস্থিতিতে তিনি সব পক্ষকে সংযত হওয়ার তাগিদ দেন।

তিনি আরও হুঁশিয়ারি দিয়ে বলেন, ইসরাইলের পক্ষ থেকে লেবাননের আর কোথাও কোনো ধরনের হামলা চালানো উচিত হবে না। ঠিক একইভাবে হিজবুল্লাহসহ অন্য যেকোনো পক্ষ থেকেও ইসরাইলের ওপর সব ধরনের আক্রমণ বন্ধ করতে হবে। এই ঐতিহাসিক সুযোগ হাতছাড়া না করার আহ্বান জানিয়ে তিনি অত্যন্ত কড়া ভাষায় বলেন, আসুন, আমরা সবকিছু ভেস্তে না দিই!

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদী আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

লেবাননে ইসরাইলি হামলা কোনোভাবেই উচিত হয়নি: ট্রাম্প

আপডেট সময় ০৯:২০:৪৭ অপরাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬