ঢাকা ০৭:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

সৌদি আরবে বসবাস ও কর্মসংস্থানে নতুন নিয়ম, নিতে হবে ওয়ার্ক পারমিট

আকাশ আন্তর্জাতিক ডেস্ক : 

সৌদি আরবে বসবাসরত ‘প্রিমিয়াম রেসিডেন্সি’ বা বিশেষায়িত আকামাধারীদের জন্য নতুন নিয়ম চালু করা হয়েছে। নতুন নির্দেশনা অনুযায়ী, দেশটিতে কর্মসংস্থানের জন্য এখন থেকে তাদের বাধ্যতামূলকভাবে একটি পৃথক ওয়ার্ক পারমিট (কাজের অনুমতিপত্র) নিতে হবে। এই অনুমতিপত্র সংগ্রহ করতে হবে সরকারের ডিজিটাল প্ল্যাটফর্ম ‘কিওয়া’-এর মাধ্যমে।

সৌদি আরবের মানবসম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয়ের অধীন পরিচালিত ডিজিটাল লেবার প্ল্যাটফর্ম কিওয়া জানিয়েছে, এ বিশেষ ওয়ার্ক পারমিট পেতে প্রিমিয়াম রেসিডেন্সিধারীদের ১০০ সৌদি রিয়াল ফি পরিশোধ করতে হবে।

একই সঙ্গে ব্যবসাপ্রতিষ্ঠানের সাবস্ক্রিপশন, ইন্টার্নশিপ ও প্রশিক্ষণ চুক্তি, পদত্যাগপত্র এবং ভিসা-সংক্রান্ত বিভিন্ন সেবার ক্ষেত্রেও নতুন নির্দেশনা জারি করা হয়েছে। এসব সেবার ফি ক্রেডিট বা ডেবিট ব্যাংক কার্ড, সাদাদ পেমেন্ট নম্বর অথবা কিওয়া ডিজিটাল ওয়ালেটের মাধ্যমে পরিশোধ করা যাবে।

কিওয়া আরও জানিয়েছে, সৌদি আরবের বহুল পরিচিত ‘তামহির’ প্রশিক্ষণ কর্মসূচির আওতায় থাকা প্রশিক্ষণার্থীদের চুক্তি এখন থেকে প্ল্যাটফর্মটির মাধ্যমে ইলেকট্রনিকভাবে নথিভুক্ত করা যাবে।

তবে প্রতিষ্ঠানগুলোর জন্য একটি গুরুত্বপূর্ণ বিষয়ও স্পষ্ট করা হয়েছে। কিওয়ার ভাষ্য অনুযায়ী, এসব প্রশিক্ষণ চুক্তি সৌদিকরণ নীতি বা কর্মসংস্থান কোটার আওতায় গণ্য হবে না। ফলে এটি প্রতিষ্ঠানের বাধ্যতামূলক কর্মচুক্তি নথিভুক্তকরণের শর্ত পূরণ করবে না।

পদত্যাগ ও নোটিশ পিরিয়ডে নতুন নির্দেশনা:
কর্মীদের পদত্যাগ প্রক্রিয়া সম্পর্কেও নতুন নিয়ম নির্ধারণ করা হয়েছে। কোনো কর্মী পদত্যাগপত্র জমা দেওয়ার পর সাত দিনের মধ্যে তা প্রত্যাহারের সুযোগ পাবেন। তবে এই সময়ের মধ্যে নিয়োগকর্তা বা প্রতিষ্ঠান পদত্যাগপত্র গ্রহণ করতে পারবে না কিংবা এ বিষয়ে কোনো সিদ্ধান্ত ঝুলিয়ে রাখতে পারবে না।

এ ছাড়া চাকরি ছাড়ার আগে নোটিশ পিরিয়ড কতদিন হবে, তা সংশ্লিষ্ট কর্মী ও প্রতিষ্ঠানের মধ্যে সম্পাদিত কর্মচুক্তির শর্ত অনুযায়ী নির্ধারিত হবে। ফলে কর্মীভেদে এ সময়সীমা ভিন্ন হতে পারে।

ভিসার তথ্য সংশোধনে কড়াকড়ি:
ভিসা-সংক্রান্ত জটিলতা এড়াতে কিওয়া জানিয়েছে, একবার কোনো ভিসা ইস্যু হয়ে গেলে তার তথ্য আর পরিবর্তন বা সংশোধন করা যাবে না। আবেদনকালে ভুল তথ্য প্রদান করা হলে বিদ্যমান ভিসা বাতিল করে সঠিক তথ্য দিয়ে নতুন করে আবেদন করতে হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

সৌদি আরবে বসবাস ও কর্মসংস্থানে নতুন নিয়ম, নিতে হবে ওয়ার্ক পারমিট

আপডেট সময় ০৪:৫৫:২৬ অপরাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬