ঢাকা ০৩:১৯ অপরাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা, প্রাণ গেল দুই ভাইয়ের গণমাধ্যমকে অন্ধকার গলি থেকে মুক্ত আকাশে বের করেন শহীদ জিয়া: তথ্যমন্ত্রী আবু সাঈদ হত্যা মামলা: দুই পুলিশ সদস্যের মৃত্যুদণ্ড বহাল রেখে পূর্ণাঙ্গ রায় প্রকাশ ইসলামী ব্যাংককে আড়াই হাজার কোটি টাকা বিশেষ ধার দিল বাংলাদেশ ব্যাংক বেতন বৃদ্ধির সমান্তরালে দুর্নীতি দমনেও কঠোর হতে হবে: মুনীর চৌধুরী ব্রাজিলের জার্সি গায়ে ‘পল্টি মারলেন’ সাকিব আছিয়া-রামিসা হত্যা মামলার ডেথ রেফারেন্স অগ্রাধিকার ভিত্তিতে শুনানি চাইলেন অ্যাটর্নি জেনারেল দুর্ভিক্ষপীড়িত রাষ্ট্রকে টেনে তুলেছিলেন জিয়াউর রহমান: মির্জা ফখরুল মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্ত সোহেল-স্বপ্নার জেল আপিল শুনানির জন্য গ্রহণ খুলনায় নামাজের সময় মসজিদে ঢুকে গুলি, দুই মুসল্লি গুলিবিদ্ধ

মেক্সিকোতে গুলিতে মেয়র নিহত

আকাশ আন্তর্জাতিক ডেস্ক :

মেক্সিকোর দক্ষিণাঞ্চলে একটি এলাকায় এক মেয়রকে গুলি করে হত্যা করা হয়েছে। এলাকাটিতে মাদক চক্রগুলো মাদক পাচারপথ নিয়ন্ত্রণ নিয়ে সংঘর্ষে জড়িত রয়েছে। স্থানীয় কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে। ফরাসি বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

বার্তা সংস্থাটি জানায়, ওয়াহাকা রাজ্যের প্রসিকিউটরদের বিবৃতিতে বলা হয়েছে, প্রায় ৭ হাজার জনসংখ্যার শহর সান মিগেল আমাতিতলানের মেয়র জোয়েল ব্রাভো সশস্ত্র হামলায় নিহত হন। তবে ঘটনার বিস্তারিত তাৎক্ষণিকভাবে জানানো হয়নি।

রাজ্যের গভর্নর সালোমোন হারা সামাজিক যোগাযোগমাধ্যম ‘এক্স’-এ এক পোস্টে এই হত্যাকাণ্ডের নিন্দা জানিয়ে বলেন, ‘ওয়াহাকায় আমরা আইন নিজের হাতে তুলে নিতে এবং সহিংসতাকে প্রশ্রয় দিবো না।’

প্রসিকিউটররা জানিয়েছে, এলাকায় পুলিশি উপস্থিতি জোরদার করা হয়েছে এবং হামলাকারীদের খুঁজে বের করতে একটি ট্যাকটিক্যাল ইউনিট মোতায়েন করা হয়েছে। এতে ফেডারেল বাহিনীর সহযোগিতাও নেওয়া হচ্ছে।

এলাকাটিতে জালিস্কো নুয়েভা জেনারাসিওন এবং সিনালোয়া কার্টেল—এই দুইটি মাদক চক্রই ওয়াহাকা রাজ্যে সক্রিয় রয়েছে। প্রশান্ত মহাসাগরের উপকূলে অবস্থিত এই রাজ্যটি তাদের তৎপরতার একটি গুরুত্বপূর্ণ এলাকা হিসেবে বিবেচিত।

২০০৬ সাল থেকে মেক্সিকোতে মাদক-সহিংসতা ব্যাপকভাবে বেড়ে যাওয়ার পর এখন পর্যন্ত প্রায় ১০০ জন মেয়র হত্যাকাণ্ডের শিকার হয়েছেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা, প্রাণ গেল দুই ভাইয়ের

মেক্সিকোতে গুলিতে মেয়র নিহত

আপডেট সময় ১১:৫৫:০৩ পূর্বাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬