ঢাকা ০৯:২৬ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ফ্যাসিবাদের পক্ষে অবস্থানকারীদের বিশ্ববিদ্যালয়ে পাঠদানের সুযোগ থাকা উচিত নয়: মাহফুজ জুলাইয়ের ২৮ দিনে রেমিট্যান্স এলো ২৬২ কোটি ডলার আরও দুই মামলায় জামিন পেলেন ব্যারিস্টার সুমন ওয়ানডেতে নেতৃত্ব হারালেন মিরাজ, নতুন অধিনায়ক লিটন সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেপ্তার মিয়ানমার ৫ হাজার রোহিঙ্গাকে ফেরত নেবে: আনোয়ার ইব্রাহিম একজনের সাথে সম্পর্ক নষ্ট করে অন্যের সাথে সম্পর্ক বৃদ্ধি নয়: পররাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ভূমিকম্প বিষয়ক প্রস্তুতি সভা বাংলাদেশের প্রধানমন্ত্রীর সফরের অপেক্ষায় ভারত: দীনেশ ত্রিবেদী সব দলের নিরাপত্তা নিশ্চিত করতে না পারলে স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি এনসিপির

খুলনায় নামাজের সময় মসজিদে ঢুকে গুলি, দুই মুসল্লি গুলিবিদ্ধ

আকাশ জাতীয় ডেস্ক:

খুলনায় একটি মসজিদের ভেতরে দুর্বৃত্তের গুলিতে লোকমান হাকিম (৫৫) ও আলম শেখ (৫৬) নামে দুই মুসল্লি গুলিবিদ্ধ হয়েছেন। আহতদের মধ্যে লোকমান হাকিমের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় পাঠানো হয়েছে। অপরদিকে আলম শেখকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে।

রবিবার খুলনা মহানগরীর দৌলতপুরে একটি মসজিদে ফজরের নামাজের সময় এ ঘটনা ঘটে।

জানা গেছে, ভোর প্রায় ৫টার দিকে দৌলতপুর বিএল কলেজ রোড এলাকায় ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি (ওজোপাডিকো) বিদ্যুৎ বিতরণ বিভাগের কার্যালয় জামে মসজিদে অবস্থানরত লোকমান হাকিম ও আলম শেখকে লক্ষ্য করে দুর্বৃত্তরা গুলি ছোড়ে। গুলিবিদ্ধ হয়ে তারা রক্তাক্ত অবস্থায় মসজিদের মেঝেতে লুটিয়ে পড়েন। হামলার পরপরই দুর্বৃত্তরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।

স্থানীয় বাসিন্দা ও অন্যান্য মুসল্লিরা আহত দুজনকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসকের পরামর্শে গুরুতর আহত লোকমান হাকিমকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়। অপর আহত আলম শেখ বর্তমানে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

খুলনা মেট্রোপলিটন পুলিশের দৌলতপুর জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) মো. শফিকুল ইসলাম জানান, ফজরের নামাজের পর দুর্বৃত্তরা মসজিদের ভেতরে দুই মুসল্লিকে গুলি করে আহত করে। ঘটনার বিষয়ে গুরুত্বপূর্ণ কিছু সূত্র পাওয়া গেছে। ইতোমধ্যে আশপাশের ৫ থেকে ৬টি সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করা হয়েছে। ফুটেজে দেখা গেছে, ঘটনার সময় তিন আরোহী বহনকারী একটি মোটরসাইকেল মসজিদ এলাকার আশপাশে ঘোরাফেরা করছিল।

তিনি আরও জানান, ঘটনার রহস্য উদ্ঘাটন ও জড়িতদের শনাক্ত করতে পুলিশের একাধিক টিম কাজ করছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদের পক্ষে অবস্থানকারীদের বিশ্ববিদ্যালয়ে পাঠদানের সুযোগ থাকা উচিত নয়: মাহফুজ

খুলনায় নামাজের সময় মসজিদে ঢুকে গুলি, দুই মুসল্লি গুলিবিদ্ধ

আপডেট সময় ১২:১০:২৮ অপরাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬