ঢাকা ০২:৫০ অপরাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২৬, ১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কানাডায় সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি শিক্ষার্থী নিহত দেশজুড়ে ২ হাজার মিনি কোল্ড স্টোরেজ নির্মাণের ঘোষণা কৃষিমন্ত্রীর প্রস্তাবিত বাজেটে মধ্যবিত্তের ওপর চাপ সহসাই কমবে না : দেবপ্রিয় ভট্টাচার্য নতুন কারিকুলামে কোচিং নির্ভরতা কমবে: শিক্ষামন্ত্রী ট্রাফিক ব্যবস্থাপনা আধুনিকায়ন বিষয়ে সভা করলেন প্রধানমন্ত্রী স্থায়ীভাবে যুদ্ধ বন্ধ হচ্ছে আজ রাত থেকেই: ইরান মাদারীপুরে পত্রিকাবাহী গাড়ির সঙ্গে ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ৫ তৌহিদ আফ্রিদি প্রতারণা মামলায় ফের গ্রেফতার দেশ মাদকমুক্ত না হলে বাজেট উপকারে আসবে না: স্বাস্থ্যমন্ত্রী হলফনামায় মিথ্যা তথ্য দেওয়ার অপরাধে বাতিল হচ্ছে হান্নান মাসউদের এমপি পদ?, প্রশ্ন রাশেদের

ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৬১

আকাশ আন্তর্জাতিক ডেস্ক : 

ফিলিপাইনের দক্ষিণাঞ্চলে চলতি সপ্তাহে আঘাত হানা শক্তিশালী ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৬১ জনে পৌঁছেছে। শনিবার (১৩ জুন) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ। সেই সঙ্গে সবচেয়ে ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে এখনও উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে বলে জানানো হয়েছে।

দেশটির সিভিল ডিফেন্স অফিস (ওসিডি) জানায়, ক্ষতিগ্রস্ত বিভিন্ন এলাকা থেকে আরও কয়েকটি মরদেহ উদ্ধার হওয়ায় মৃতের সংখ্যা বেড়েছে।

স্থানীয় সংবাদমাধ্যম জিএমএ নিউজের খবরে বলা হয়েছে, এখন পর্যন্ত ৩৩ জন নিখোঁজ রয়েছেন এবং আহত হয়েছেন ১ হাজার ২২১ জন।

কর্তৃপক্ষ জানিয়েছে, ভূমিধস ও ভবনের ধ্বংসাবশেষের নিচে আটকে পড়া মানুষদের খুঁজে বের করতে উদ্ধার ও তল্লাশি কার্যক্রম চলছে। তবে বারবার আফটারশক, ঝুঁকিপূর্ণ ভবন এবং ক্ষতিগ্রস্ত সড়কের কারণে উদ্ধারকাজ ব্যাহত হচ্ছে।

দুর্যোগ প্রতিক্রিয়া ও তথ্য পর্যবেক্ষণ কেন্দ্র (ড্রোমিক) জানিয়েছে, মিন্দানাও অঞ্চলে ভূমিকম্পে প্রায় ৫ লাখ ৫৩ হাজার মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন।

এদের মধ্যে প্রায় ৯ হাজার ৩৯৩ জন আশ্রয়কেন্দ্রে অবস্থান করছেন। এ ছাড়া ৫৪ হাজার ২৭৪ জন আত্মীয়স্বজন ও বন্ধুদের বাড়িতে অস্থায়ীভাবে আশ্রয় নিয়েছেন।

প্রাথমিক মূল্যায়নে দেখা গেছে, ভূমিকম্পে ৮ হাজার ৮৬৫টি বাড়ি সম্পূর্ণ ধ্বংস হয়েছে এবং আরও ৩৬ হাজার ৬৯১টি বাড়ি আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে।

চলতি সপ্তাহের শুরুতে মিন্দানাও উপকূলের কাছে আঘাত হানে ৭ দশমিক ৮ মাত্রার এই ভূমিকম্প। এতে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং বাড়িঘর, স্কুল, হাসপাতালসহ বিভিন্ন সরকারি অবকাঠামোর বড় ধরনের ক্ষতি হয়।

জেনারেল সান্তোস সিটি ও সারাঙ্গানি প্রদেশ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত এলাকার মধ্যে রয়েছে। দ্রুত ত্রাণ ও পুনর্বাসন কার্যক্রম পরিচালনার জন্য এসব এলাকায় দুর্যোগজনিত জরুরি অবস্থা ঘোষণা করেছে কর্তৃপক্ষ।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কানাডায় সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি শিক্ষার্থী নিহত

ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৬১

আপডেট সময় ০১:০৫:৩৯ অপরাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬