ঢাকা ১০:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ভারতের করায়ত্ত থেকে মুক্ত না হলে দেশের উন্নতি অসম্ভব: ফয়জুল করীম দেশে ফিরলেন ৪৯৯৮২ হাজি, মৃত্যু ৪৯ জনের প্রস্তাবিত অর্থবিলে স্বাক্ষর করলেন রাষ্ট্রপতি সকল নিয়োগ, পদোন্নতিতে মেধা, যোগ্যতাই প্রধান মাপকাঠি হবে: অর্থমন্ত্রী যুক্তরাজ্যের প্রতিরক্ষামন্ত্রীর পদত্যাগ এই বাজেট গণতান্ত্রিক, মানবিক ও অন্তর্ভুক্তিমূলক অর্থনীতির অভিযাত্রা: মাহদী আমিন আদ-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল ইরানের চোখ ফাঁকি দিয়ে ১০ কোটি ব্যারেল তেল নিয়ে এসেছে মার্কিন বাহিনী: ট্রাম্প বাজেট ২০২৬-২৭ : মূল্যস্ফীতি ৭.৫ শতাংশে নামিয়ে আনার লক্ষ্য সরকারের রামিসাসহ অন্যান্য ধর্ষণ-হত্যা মামলার বিচার বিরতিহীনভাবে চলবে’:

অস্ট্রেলিয়াকে গুঁড়িয়ে ক্যারিয়ারসেরা র‍্যাঙ্কিংয়ে নাহিদ রানা

আকাশ স্পোর্টস ডেস্ক :

অস্ট্রেলিয়ার বিপক্ষে নিজের গতি ও আগ্রাসী বোলিংয়ের ঝলক দেখালেন নাহিদ রানা। সিরিজের প্রথম ওয়ানডেতে দুর্দান্ত পারফরম্যান্সের পুরস্কার হিসেবে আইসিসির সর্বশেষ ওয়ানডে র‍্যাঙ্কিংয়ে বড় ধরনের উন্নতি হয়েছে বাংলাদেশের এই তরুণ পেসারের। বিশাল লাফ দিয়ে ক্যারিয়ারের সেরা অবস্থানে উঠে এসেছেন তিনি।

বুধবার প্রকাশিত আইসিসির হালনাগাদ র‍্যাঙ্কিংয়ে দেখা যায়, অস্ট্রেলিয়ার বিপক্ষে ৪ উইকেট নেওয়ার সুবাদে বোলারদের তালিকায় ২৩ ধাপ এগিয়ে ২৪ নম্বরে উঠে এসেছেন নাহিদ রানা। তার ঝুলিতে এখন ৫৩৫ রেটিং পয়েন্ট।

মঙ্গলবার মিরপুরের শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত প্রথম ওয়ানডেতে ৪১ রান খরচায় ৪ উইকেট শিকার করেন নাহিদ। ওয়ানডে ক্রিকেটে অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের কোনো বোলারের এটিই সেরা বোলিং ফিগারের নতুন রেকর্ড।

বাংলাদেশি বোলারদের মধ্যে বর্তমানে নাহিদের ওপরে রয়েছেন শুধু মেহেদী হাসান মিরাজ। ৬১৮ রেটিং পয়েন্ট নিয়ে ওয়ানডে অধিনায়ক মিরাজ অবস্থান করছেন ৮ নম্বরে। এছাড়া তাসকিন আহমেদ নিজের ৩২তম অবস্থান ধরে রেখেছেন।

অন্যদিকে, বাঁহাতি পেসার মুস্তাফিজুর রহমান দুই ধাপ এগিয়ে উঠে এসেছেন ৩৭ নম্বরে। বোলারদের র‍্যাঙ্কিংয়ের শীর্ষস্থান ধরে রেখেছেন আফগানিস্তানের রশিদ খান।

ব্যাটারদের র‍্যাঙ্কিংয়েও এসেছে সুখবর। অস্ট্রেলিয়ার বিপক্ষে ৪৪ বলে ৫৪ রানের ঝড়ো ইনিংস খেলা তানজিদ হাসান তামিম সাত ধাপ এগিয়ে উঠে এসেছেন ৩৩ নম্বরে। একই ম্যাচে ৬৭ রান করা নাজমুল হোসেন শান্ত দুই ধাপ এগিয়ে এখন অবস্থান করছেন ২৯ নম্বরে।

ব্যাটারদের তালিকার শীর্ষে রয়েছেন নিউজিল্যান্ডের ড্যারেল মিচেল।

এদিকে অলরাউন্ডারদের র‍্যাঙ্কিংয়ে এক ধাপ পিছিয়ে চতুর্থ স্থানে নেমে গেছেন মেহেদী হাসান মিরাজ। এই তালিকায় এক নম্বরে অবস্থান করছেন আফগানিস্তানের আজমতউল্লাহ ওমরজাই।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ভারতের করায়ত্ত থেকে মুক্ত না হলে দেশের উন্নতি অসম্ভব: ফয়জুল করীম

অস্ট্রেলিয়াকে গুঁড়িয়ে ক্যারিয়ারসেরা র‍্যাঙ্কিংয়ে নাহিদ রানা

আপডেট সময় ০৫:১০:৫১ অপরাহ্ন, বুধবার, ১০ জুন ২০২৬