ঢাকা ১১:২১ পূর্বাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

বৃদ্ধ মাকে কুপিয়ে হত্যা, মেয়ে আটক

আকাশ জাতীয় ডেস্ক:

মানিকগঞ্জের হরিরামপুর উপজেলায় মাকে কুপিয়ে হত্যার অভিযোগে এক নারীকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার সকালে উপজেলার গালা ইউনিয়নের মধ্য ধুসুরিয়া গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহত রেজিয়া বেগম (৯৫) ওই গ্রামের মৃত সোবহান মিয়ার স্ত্রী। আটক রোকেয়া বেগম (৬৫) তার মেয়ে। তিনি মানিকগঞ্জ সদর উপজেলার হাটিপাড়া গ্রামের মৃত আবদুল মালেকের স্ত্রী।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে ঘরের ভেতরে থাকা একটি দা দিয়ে রোকেয়া বেগম তার মাকে এলোপাতাড়িভাবে কুপিয়ে গুরুতর জখম করেন। ঘটনাস্থলেই রেজিয়া বেগমের মৃত্যু হয়।

ঘটনার পর রোকেয়া তার বড় ভাই মোফাজ্জল হোসেনের ছেলে রাসেলকে ডেকে জানান, তার দাদি মারা গেছেন। বিষয়টি সন্দেহজনক মনে হলে স্বজন ও প্রতিবেশীরা ঘরে গিয়ে খাটের ওপর রক্তাক্ত অবস্থায় বৃদ্ধার নিথর দেহ দেখতে পান। পরে স্থানীয়রা রোকেয়াকে আটক করে রাখেন।

খবর পেয়ে দুপুরের দিকে হরিরামপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্ত মেয়েকে হেফাজতে নেয়। পরে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।

হরিরামপুর থানার ওসি মুহাম্মদ আফজাল হোসেন বলেন, সকালে মা ও মেয়ে একসঙ্গে খাবার খেয়েছিলেন। পরে মাকে কুপিয়ে হত্যার অভিযোগে মেয়েকে আটক করা হয়েছে। প্রাথমিক তদন্তে জানা গেছে, আটক নারী মানসিক ভারসাম্যহীন। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে।

তিনি আরও জানান, এ ঘটনায় হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

বৃদ্ধ মাকে কুপিয়ে হত্যা, মেয়ে আটক

আপডেট সময় ০৯:১০:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ জুন ২০২৬