ঢাকা ১০:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দখল করা ব্যাংক বেদখল হবে, এই যাতনা আমরা বুঝি: জামায়াতকে স্বরাষ্ট্রমন্ত্রী বৃদ্ধ মাকে কুপিয়ে হত্যা, মেয়ে আটক সিটি করপোরেশনের ময়লার ট্রাকচাপায় ছাত্রদল-যুবদল নেতা নিহত ইরানের সঙ্গে দীর্ঘমেয়াদি শান্তি চুক্তির আভাস মার্কিন ভাইস প্রেসিডেন্টের ২১ বছর পর অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের ঐতিহাসিক জয় রায়ের কপি ও ডেথ রেফারেন্স লাল কাপড়ে মুড়িয়ে হাইকোর্টে বারবার প্রকল্পের মেয়াদ ও ব্যয় বৃদ্ধিতে বিরক্ত প্রধানমন্ত্রী অন্তর্বর্তী সরকার জাতির সঙ্গে ইনসাফ করতে পারেনি: জামায়াতের আমির পুঁজিবাজারকে শক্তিশালী করার উদ্যোগ নেওয়া হয়েছে: অর্থমন্ত্রী বাংলাদেশকে ৩৮০০ কোটি টাকা ঋণ সহায়তা দেবে জাপান

২১ বছর পর অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের ঐতিহাসিক জয়

আকাশ স্পোর্টস ডেস্ক : 

দীর্ঘ ২১ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে ওয়ানডে ক্রিকেটে অস্ট্রেলিয়ার বিপক্ষে দুর্দান্ত জয় পেয়েছে বাংলাদেশ। ২০০৫ সালের কার্ডিফের স্মরণীয় জয়ের পর এবার আবারও শক্তিশালী অস্ট্রেলিয়াকে হারাল টাইগাররা। বৃষ্টি বিঘ্নিত প্রথম ওয়ানডেতে ডাকওয়ার্থ-লুইস-স্টার্ন (ডিএলএস) পদ্ধতিতে ৮৬ রানের বড় ব্যবধানে জয় পায় মেহেদী হাসান মিরাজের দল।

আজ মঙ্গলবার মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে আগে ব্যাট করে ২৮৪ রান তোলে বাংলাদেশ। পরে বৃষ্টির কারণে ম্যাচ থেমে যাওয়ার সময় অস্ট্রেলিয়ার ইনিংস শেষ হয় ৪২.২ ওভারে ৯ উইকেটে ১৯১ রানে। এরপর প্রায় এক ঘণ্টা অপেক্ষার পর বাংলাদেশকে জয়ী ঘোষণা করেন ম্যাচ অফিসিয়ালরা।

অস্ট্রেলিয়া রান তাড়ায় নামলে শুরুতেই আঘাত হানে টাইগার পেসাররা। ইনিংসের প্রথম বলেই ম্যাট শর্টকে বোল্ড করেন তাসকিন আহমেদ। পরের ওভারে মার্নাস লাবুশেনকে এলবিডব্লিউ করে অস্ট্রেলিয়াকে আরও চাপে ফেলেন মুস্তাফিজুর রহমান।

এরপর নাহিদ রানা ও মোসাদ্দেক হোসেন সৈকতের আগুনে বোলিংয়ে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে সফরকারীরা। কুপার কনোলি (৩৫), অ্যালেক্স ক্যারি (৪৭) ও ম্যাট রেনশসহ (২) একের পর এক ব্যাটারকে ফিরিয়ে দেয় বাংলাদেশ।

নাহিদ রানা ৪১ রানে ৪ উইকেট নিয়ে ম্যাচের সেরা বোলিং পারফরম্যান্স করেন, অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের ইতিহাসে সেরা বোলিং ফিগার এটি। মোসাদ্দেকও বল হাতে ২ উইকেট নেওয়ার পাশাপাশি দুর্দান্ত ক্যাচ ধরে দলের জয়ে বড় অবদান রাখেন।

এর আগে ব্যাট হাতে ক্যারিয়ারসেরা ইনিংস খেলেন মোসাদ্দেক। দীর্ঘ প্রায় চার বছর পর দলে ফিরে ছয় নম্বরে নেমে ৭০ বলে ৮৬ রানে অপরাজিত থাকেন তিনি। তার ইনিংসে ছিল ৭ চার ও ৩ ছক্কা।

বাংলাদেশের পক্ষে নাজমুল হোসেন শান্ত করেন ৬৭ রান এবং তানজিদ হাসান তামিম করেন ৫৪ রান। শেষ দিকে তাসকিন আহমেদ ১৫ বলে ২০ রান যোগ করেন।

অস্ট্রেলিয়ার হয়ে নাথান এলিস নেন সর্বোচ্চ ৩ উইকেট। এছাড়া ম্যাট রেনশ ও লিয়াম স্কট নেন ২টি করে উইকেট।

এই জয়ের মাধ্যমে ওয়ানডেতে অস্ট্রেলিয়ার বিপক্ষে এটি বাংলাদেশের মাত্র দ্বিতীয় জয়, এবং ২০০৫ সালের কার্ডিফের পর প্রথম সাফল্য। একই মাঠে আগামী বৃহস্পতিবার সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে মুখোমুখি হবে দুই দল।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ওভেন ছাড়াই বাড়িতে বানিয়ে ফেলুন মজাদার ম্যাঙ্গো চিজ কেক

২১ বছর পর অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের ঐতিহাসিক জয়

আপডেট সময় ০৮:৩০:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ জুন ২০২৬