ঢাকা ১২:১১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ইরান ও ইসরাইলকে অবিলম্বে হামলা বন্ধের আহ্বান ট্রাম্পের

আকাশ আন্তর্জাতিক ডেস্ক : 

মধ্যপ্রাচ্যে চলমান তীব্র সংঘাত ও উত্তেজনার পারদ যখন তুঙ্গে, ঠিক তখনই ইরান ও ইসরাইল উভয় পক্ষকেই একে অপরের ওপর হামলা চালানো অবিলম্বে বন্ধ করার আহ্বান জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ দেওয়া একটি সংক্ষিপ্ত কিন্তু জোরালো পোস্টে ট্রাম্প সরাসরি দুই দেশকে যুদ্ধ পরিস্থিতি থেকে সরে আসার তাগিদ দেন। পোস্টে মার্কিন প্রেসিডেন্ট লিখেন, ‘ইসরাইল এবং ইরানকে অবিলম্বে ‘গোলাগুলি’ (হামলা-পাল্টা হামলা) বন্ধ করতে হবে।

সাম্প্রতিক সময়ে ইরান ও ইসরাইলের মধ্যে একের পর এক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার ঘটনায় পুরো মধ্যপ্রাচ্যজুড়ে এক ভয়াবহ যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়েছে। এই সংঘাত আঞ্চলিক গণ্ডি পেরিয়ে বৈশ্বিক সংকটে রূপ নিতে পারে বলে আশঙ্কা করছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা। এমন এক সংকটময় মুহূর্তে ট্রাম্পের এই বার্তা দুই দেশের প্রতি সংঘাত থামানোর জন্য একটি বড় ধরনের রাজনৈতিক চাপ হিসেবে দেখা হচ্ছে।

হোয়াইট হাউজের পক্ষ থেকে এর আগে জানানো হয়েছিল যে ওয়াশিংটন এই অঞ্চলে আর কোনো বড় ধরনের যুদ্ধ দেখতে চায় না। ট্রাম্পের এই সংক্ষিপ্ত ও স্পষ্ট বার্তা মূলত সেই অবস্থানকেই আরও জোরালো করল। তবে মার্কিন প্রেসিডেন্টের এই আহ্বানে ইরান বা ইসরাইল কর্তৃপক্ষের পক্ষ থেকে এখন পর্যন্ত আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া জানা যায়নি।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

ইরান ও ইসরাইলকে অবিলম্বে হামলা বন্ধের আহ্বান ট্রাম্পের

আপডেট সময় ০৩:৫৫:০১ অপরাহ্ন, সোমবার, ৮ জুন ২০২৬