ঢাকা ০৪:৩০ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

এইচএসসি পরীক্ষার প্রবেশপত্র বিতরণ শুরু ১৫ জুন

আকাশ জাতীয় ডেস্ক:

২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষার প্রবেশপত্র আগামী ১৫ জুন থেকে বিতরণ শুরু হবে। গতকাল রবিবার (৭ জুন) ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর জেসমিন তাসলিমা বানুর সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

‎এতে বলা হয়েছে, ১৫ জুন সোমবার সকাল ১০টা থেকে টাঙ্গাইল, নরসিংদী, ফরিদপুর, রাজবাড়ী, শরীয়তপুর, মাদারীপুর, গোপালগঞ্জ, কিশোরগঞ্জ ও মানিকগঞ্জ জেলার প্রবেশপত্র বিতরণ করা হবে। পরদিন ১৬ জুন মঙ্গলবার সকাল ১০টা থেকে ঢাকা মহানগর, ঢাকা জেলা, গাজীপুর, মুন্সিগঞ্জ ও নারায়ণগঞ্জ জেলার প্রবেশপত্র বিতরণ করা হবে।

‎প্রবেশপত্র নিতে সংশ্লিষ্ট কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা নিজে অথবা তাঁর প্রাধিকারপ্রাপ্ত কোনো শিক্ষককে (স্বাক্ষর সত্যায়িতসহ) অফিস চলাকালীন কেন্দ্রের আওতাধীন সব শিক্ষাপ্রতিষ্ঠানের প্রবেশপত্র সংগ্রহ করার জন্য অনুরোধ করা হয়েছে। তবে কোনো অবস্থাতেই শিক্ষক ব্যতীত অন্য কোনো ব্যক্তিকে প্রবেশপত্র গ্রহণের দায়িত্ব দেওয়া যাবে না বলে কড়া নির্দেশনা দিয়েছে বোর্ড।

‎বোর্ড আরও জানিয়েছে, কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা যদি সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হন, তবে আবেদনপত্রে গভর্নিং বডির সভাপতি, জেলা প্রশাসক অথবা উপজেলা নির্বাহী কর্মকর্তার প্রতিস্বাক্ষর থাকতে হবে। প্রবেশপত্র সংগ্রহের পর তিনি তাঁর কেন্দ্রের অধীন সব শিক্ষাপ্রতিষ্ঠানের মাঝে তা দ্রুত সময়ের মধ্যে বিতরণ করবেন।

‎‎এদিকে, প্রবেশপত্রে কোনো ভুল থাকলে তা সংশোধনের সুযোগও দিচ্ছে ঢাকা বোর্ড। শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের নির্দেশনা দেওয়া হয়েছে, প্রবেশপত্র যাচাইয়ের পর যদি কোনো প্রকার ত্রুটি, কম বা বেশি দেখা গেলে তা অবশ্যই ১৮ থেকে ২৫ জুনের মধ্যে সংশোধন করিয়ে নিতে হবে। এ জন্য নির্ধারিত ছক অনুযায়ী উপপরীক্ষা নিয়ন্ত্রকের (উচ্চমাধ্যমিক) কাছে আবেদনপত্র জমা দিতে হবে।

‎‎তবে নির্ধারিত সময়ের মধ্যে সংশোধন না করালে পরীক্ষায় কোনো ধরনের জটিলতা সৃষ্টি হলে তার জন্য সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানপ্রধানগণই দায়ী থাকবেন বলেও বিজ্ঞপ্তিতে সতর্ক করা হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

এইচএসসি পরীক্ষার প্রবেশপত্র বিতরণ শুরু ১৫ জুন

আপডেট সময় ১২:৫০:৪৭ অপরাহ্ন, সোমবার, ৮ জুন ২০২৬