ঢাকা ০৫:২৩ পূর্বাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

বিসিবি নির্বাচনে ভোট দিলেন তামিম

আকাশ স্পোর্টস ডেস্ক : 

মিরপুরে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কার্যালয়ে চলছে বোর্ড নির্বাচন। রবিবার সকাল ১০টায় ভোটগ্রহণ শুরু হলেও প্রথম ভোট পড়ে প্রায় ৪৫ মিনিট পর।

নির্বাচনে এরই মধ্যে ভোট দিয়েছেন বিসিবির বর্তমান অ্যাডহক কমিটির প্রধান তামিম ইকবাল। ওল্ড ডিওএইচএস ক্লাবের কাউন্সিলর হিসেবে অংশ নেওয়া তামিম আজ সকাল ১১টা ৩৫ মিনিটে নিজের ভোটাধিকার প্রয়োগ করেন।

একই সময়ে ভোট দিয়েছেন সাবেক জাতীয় দলের পেসার রুবেল হোসেন। তিনি ক্যাটাগরি-১ এ ভোট দিয়েছেন।

এবারের বিসিবি নির্বাচনকে ঘিরে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে ক্লাব ক্যাটাগরির লড়াই। ইতোমধ্যে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন ৮ পরিচালক। তাদের মধ্যে ৭ জনই এসেছেন ক্যাটাগরি-০১ থেকে। অর্থাৎ আঞ্চলিক ও জেলা ক্রীড়া সংস্থার প্রতিনিধিত্ব করে। আরেকজন নির্বাচিত হয়েছেন ক্যাটেগরি-৩ থেকে। যেখানে সাবেক অধিনায়ক, ক্রিকেটার, বিশ্ববিদ্যালয় ও বিভিন্ন সংস্থার প্রতিনিধিরা অন্তর্ভুক্ত।

তবে ভোটের আসল প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে ক্যাটাগরি-২ বা ক্লাব ক্যাটাগরিতে। এখানে ১২টি পরিচালক পদের জন্য লড়ছেন ১৬ জন প্রার্থী। এই ক্যাটাগরিতেই প্রতিদ্বন্দ্বিতা করছেন তামিম ইকবাল। তার পাশাপাশি রয়েছেন আবাহনী লিমিটেডের প্রতিনিধি ফাহিম সিনহাসহ আরও কয়েকজন আলোচিত প্রার্থী।

এদিকে ৪১ জন ভোটার ই-ভোটের জন্য ব্যালট নিয়েছেন। এর মধ্যে জেলা-বিভাগ ক্যাটাগরির তিনজন এবং ঢাকার ক্লাব ক্যাটাগরির ৩৮ জন রয়েছেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

বিসিবি নির্বাচনে ভোট দিলেন তামিম

আপডেট সময় ০১:২৫:১৫ অপরাহ্ন, রবিবার, ৭ জুন ২০২৬