ঢাকা ০৭:৪৬ পূর্বাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ, চোখে গুরুতর আঘাত পেলেন যাত্রী স্বরাষ্ট্রমন্ত্রী সীমান্ত হত্যাকে বৈধতা দিয়েছেন: হাসনাত আবদুল্লাহ মাইলস্টোন ট্র্যাজেডির বর্ষপূতি: শোককে শক্তিতে পরিণত করে এগোতে হবে: ডা. জুবাইদা লুটপাটের জন্য ছাত্রজনতা রক্ত দেয়নি: হাসনাত আবদুল্লাহ যুক্তরাষ্ট্র ইরানে আঘাত না হানলে আজ ইসরাইলের অস্তিত্ব থাকত না: ডোনাল্ড ট্রাম্প রাজধানীতে বিএনপি কর্মীকে কুপিয়ে হত্যা গণতন্ত্র না থাকায় অনেক এলাকার সমস্যা গুরুত্ব পায়নি: ডেপুটি স্পিকার ছাত্র-জনতার অধিকার রক্ষায় দলীয় প্রভাবমুক্ত রাষ্ট্রকাঠামো গড়ার বিকল্প নেই:নাসীরুদ্দীন পাটওয়ারী স্কুলমুখী করতে সাড়ে তিন লাখ শিশুকে স্কুল ড্রেস দেবে সরকার: শিক্ষামন্ত্রী প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে বিক্ষোভ, আটক রাহুল-প্রিয়াঙ্কা

ঈদে হলে থাকা শিক্ষার্থীদের জন্য প্রীতিভোজের আয়োজন করবে শাবিপ্রবি প্রশাসন

আকাশ জাতীয় ডেস্ক:

পবিত্র ঈদুল আজহার ছুটিতে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) আবাসিক হলগুলোতে অবস্থানরত শিক্ষার্থীদের জন্য বিশেষ প্রীতিভোজের আয়োজন করতে যাচ্ছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

সোমবার (২৫ মে) বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও বিভিন্ন হলের প্রভোস্টরা।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, প্রতি বছর ঈদের ছুটিতে নানা কারণে অনেক শিক্ষার্থী হলে অবস্থান করেন। বিশেষ করে দূর-দূরান্তের শিক্ষার্থী, ভিন্ন ধর্মাবলম্বী এবং বিভিন্ন পরীক্ষার প্রস্তুতিতে থাকা শিক্ষার্থীদের একটি অংশ ছুটিতেও ক্যাম্পাসে থেকে যান। ঈদের দিনে এসব শিক্ষার্থী যাতে একাকিত্ব অনুভব না করেন এবং উৎসবের আনন্দ ভাগাভাগি করতে পারেন, সে লক্ষ্যেই এই উদ্যোগ নিয়েছে প্রশাসন।

এ বিষয়ে অধ্যাপক ড. খায়রুল ইসলাম বলেন, অনেক শিক্ষার্থী বিভিন্ন বাস্তবতার কারণে বাড়িতে যেতে পারেন না। তারা যেন ঈদের আনন্দ থেকে বঞ্চিত না হন, সেজন্যই আমাদের এই ক্ষুদ্র প্রয়াস। আমরা ঈদের দিন তাদের জন্য ভালো খাবারের ব্যবস্থা করার চেষ্টা করছি।

বিশ্ববিদ্যালয় প্রশাসনের এ উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছেন শিক্ষার্থীরা। তাদের মতে, পরিবারের বাইরে থেকেও এমন আয়োজন ঈদের আনন্দ অনেকটাই বাড়িয়ে দেয়।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ, চোখে গুরুতর আঘাত পেলেন যাত্রী

ঈদে হলে থাকা শিক্ষার্থীদের জন্য প্রীতিভোজের আয়োজন করবে শাবিপ্রবি প্রশাসন

আপডেট সময় ০৮:৪০:৪৬ অপরাহ্ন, সোমবার, ২৫ মে ২০২৬