ঢাকা ০৩:৩৯ পূর্বাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

প্রেমের টানে কিশোরগঞ্জে চীনা পুলিশ কর্মকর্তা

আকাশ জাতীয় ডেস্ক: 

কিশোরগঞ্জের ইটনা উপজেলার চৌগাংগা ইউনিয়নের কিষ্টপুর গ্রামে সামাজিক যোগাযোগমাধ্যমে পরিচয়ের সূত্র ধরে চীন থেকে বাংলাদেশে এসেছেন এক পুলিশ কর্মকর্তা।

স্থানীয়দের বরাতে জানা যায়, চীনা নাগরিক গাও ওয়েইয়ান সামাজিক যোগাযোগমাধ্যমের মাধ্যমে প্রায় দুই বছর আগে ইটনা উপজেলার চৌগাংগা ইউনিয়নের কিষ্টপুর গ্রামের ঝুমা আক্তারের সঙ্গে পরিচিত হন। ধীরে ধীরে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে।

পরিবার সূত্রে জানা গেছে, গত ১৬ মে রাতে মেয়ের দেওয়া ঠিকানা অনুযায়ী বাংলাদেশে আসেন ওই চীনা যুবক। তিনি চীনের হেনান প্রদেশের শিনশিয়াং শহরের মুয়ে জেলার বাসিন্দা এবং সেখানে সহকারী পুলিশ কর্মকর্তা হিসেবে কর্মরত রয়েছেন বলে জানিয়েছেন।

ঝুমা আক্তার ইটনা উপজেলার চৌগাংগা ইউনিয়নের মো. নজরুল ইসলাম ও পাখি আক্তার দম্পতির মেয়ে। তিনি ২০২৩-২৪ শিক্ষাবর্ষে দাখিল পাস করেছেন এবং বর্তমানে স্থানীয় একটি কামিল মাদ্রাসায় প্রথম বর্ষের শিক্ষার্থী। জন্মসনদ অনুযায়ী তার বয়স ১৮ বছরের বেশি।

স্থানীয়রা জানান, বিষয়টি জানাজানি হওয়ার পর রবিবার সকালে ওই বাড়িতে উৎসুক জনতার ভিড় জমে। তবে পুরো পরিস্থিতি স্বাভাবিকভাবে গ্রহণ করেন চীনা যুবক গাও ওয়েইয়ান।

ইটনা উপজেলার নির্বাহী কর্মকর্তা মাখন চন্দ্র সূত্রধর বলেন, বিষয়টি তিনি প্রথমে গণমাধ্যম থেকে জেনেছেন এবং পরে সত্যতা পাওয়া গেছে। তিনি জানান, আইনগতভাবে প্রয়োজনীয় সহায়তা দেওয়া হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

প্রেমের টানে কিশোরগঞ্জে চীনা পুলিশ কর্মকর্তা

আপডেট সময় ১২:০৫:০৩ অপরাহ্ন, সোমবার, ১৮ মে ২০২৬