ঢাকা ০৩:৫১ পূর্বাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ইসলামের নাম ভাঙিয়ে চাঁদাবাজি করছে জামায়াত: রাশেদ খান

আকাশ জাতীয় ডেস্ক: 

বিএনপি নেতা মুহাম্মদ রাশেদ খান বলেছেন, জামায়াতের ইসলাম আর প্রকৃত ইসলাম এক নয়। ইসলামের নাম ভাঙিয়ে জামায়াতে ইসলামী চাঁদাবাজি করছে।

বুধবার (১৭ মে) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এসব কথা বলেন।

পোস্টে রাশেদ খান বলেন, ‘তারা ক্ষমতার জন্য ইসলামকে যেভাবে বিকৃতভাবে জনগণের সামনে তুলে ধরছে, এতে মাঝে মধ্যে মনে হয়, হয়তো ক্ষমতার জন্য ইসরাইলের সঙ্গেও সম্পর্ক করতে রাজি জামায়াত! রোজা আর পূজা যাদের কাছে এক জিনিস, তারা কিভাবে দলের নামের সঙ্গে ইসলাম শব্দ রাখে? ইসলাম কি এতো সস্তা জিনিস যে, যাচ্ছে তাই ভাবে ব্যবহার করা যায়।’

তিনি বলেন, ‘আমার মনে হয়, একজন চোরও টুপি মাথায় দিয়ে চুরি করতে ভয় পায়, কিন্তু জামায়াতের লোকজনের সুন্নতি লেবাসে মিথ্যা বলতে বাধেনা। কেন কওমি মাদ্রাসার আলেম সমাজ ও শিক্ষার্থীদের অনেকে জামায়াত-শিবিরকে নিয়ে সমালোচনা করে, সেটা আগে না বুঝলেও এখন বুঝি! ইসলামি আন্দোলন বাংলাদেশকে ধন্যবাদ যে, তারা শেষ সময়ে জামায়াতের মুনাফেকি ধরতে পেরে জামায়াতে জোটে যুক্ত হয়নি।’

গণঅধিকার পরিষদ ছেড়ে আসা এই বিএনপি নেতা বলেন, ‘জামায়াত যেভাবে কৌশলের নামে ইসলামকে দুর্বল করছে, এতে তাদের সঙ্গে জোটে থাকাও এক ধরনের পাপ! আমি অবাক হই, নূরানি চেহারার লেবাস নিয়ে কিভাবে জামায়াতের আমির প্রতিনিয়ত মিথ্যা বলে? গতকাল বললেন, বিএনপির মাথা হতে পায়ের পাতা, সবাই নাকি চাঁদাবাজ! একটা দলের সবাই কি চাঁদাবাজ হতে পারে? অথচ বউয়ের চিকিৎসার থেকেও জামায়াতের নেতাদের কাছে বায়তুল মালের চাঁদা গুরুত্বপূর্ণ! এভাবে ইসলামের নাম ভাঙিয়ে জামায়াতে ইসলামী চাঁদাবাজি করছে!’

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

ইসলামের নাম ভাঙিয়ে চাঁদাবাজি করছে জামায়াত: রাশেদ খান

আপডেট সময় ০৩:৪৫:৩৬ অপরাহ্ন, রবিবার, ১৭ মে ২০২৬