ঢাকা ০৩:১১ পূর্বাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামায়াত-এনসিপির বক্তব্যে দেশপ্রেম নিয়ে আশাবাদী হওয়া যাচ্ছে না:পানিসম্পদ মন্ত্রী জঙ্গল সলিমপুরে পানিতে বিষ মিশিয়ে যৌথবাহিনী সদস্যদের হত্যাচেষ্টা! দেশে ১ কোটি লোকের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা হবে: পরিবেশমন্ত্রী তুরাবদের রক্তের বিনিময়েই দেশ ফ্যাসিবাদ মুক্ত হয়েছে: ডা. শফিকুর রহমান জনগণের স্বার্থের বিপরীতে কিছু করলে দায়ভার সরকারের ওপরই পড়বে: মান্না অস্ত্র প্রস্তুত, তবে ইরানকে ‘কিছুটা সময়’ দিচ্ছেন ট্রাম্প : মার্কিন রাষ্ট্রদূত বিএনপি মো. সাহাবুদ্দিনকে ‘সেফ এক্সিট’ দিতে চায়: আখতার প্রতিমন্ত্রী ইশরাককে ঘিরে উত্তেজনা-ধস্তাধস্তি, বিভ্রান্তি না ছড়ানোর আহ্বান গণতন্ত্র যতবারই হোঁচট খেয়েছে, ততবারই মানুষ বিএনপির ওপর আস্থা রেখেছে: ডা. জাহিদ বাস নিয়ন্ত্রণ হারিয়ে ঢুকে পড়লো কুর্মিটোলা হাসপাতাল প্রাঙ্গণে, নিহত ১

‘শুধু গান গেয়ে’ পুলিশের মাদকবিরোধী অভিযান

আকাশ জাতীয় ডেস্ক: 

প্রয়াত ব্যান্ডশিল্পী আইয়ুব বাচ্চুর জনপ্রিয় গান ‘এক আকাশের তারা তুই একা গুনিসনে’ গাইছেন কয়েকজন। তাঁদের মধ্যে একজন গিটার বাজাচ্ছেন। বাকিরা হাতে তালি দিয়ে তাল মেলাচ্ছেন। এভাবেই হাঁটতে হাঁটতে গিয়ে মাদক সেবনরত একজনের হাতে হাতকড়া পরিয়ে দেন। এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে।

খোঁজ নিয়ে জানা গেছে, এটি ছিল রাজধানীর শাহবাগ থানা পুলিশের ব্যতিক্রমী মাদকবিরোধী অভিযান। ঢাকা মহানগর পুলিশের গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপকমিশনার এন এম নাসিরুদ্দিন বলেন, বুধবার সন্ধ্যায় রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে সাদা পোশাকে এ অভিযান চালানো হয়। অভিযানে মাদকদ্রব্যসহ সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে।

শাহবাগ থানার ওসি মো. মনিরুজ্জামান বলেন, সোহরাওয়ার্দী উদ্যানে নিয়মিতই অভিযান চালানো হয়। তবে অনেক সময় পুলিশের উপস্থিতি বুঝতে পেরে মাদক কারবারি ও মাদকসেবীরা পালিয়ে যায়। এ কারণে এবার অভিযানকারী দলটি নতুন কৌশলের কথা ভাবে। তখন একজন গান গাইতে গাইতে অভিযান চালানোর পরিকল্পনা দেন। সবাই এতে সম্মত হয়। এরপর শাহবাগ থানার পরিদর্শক (অপারেশন) খোকন মিয়ার নেতৃত্বে ১০ জনের একটি দল অভিযানে যায়। তাঁদের মধ্যে তিন-চারজন গান গাইতে গাইতে উদ্যানের ভেতর ঘোরাফেরা করতে থাকেন। এভাবে তাঁরা মাদক সেবনকারীদের কাছাকাছি পৌঁছে যান এবং তাঁদের আটকে হাতকড়া পরিয়ে দেন।

তিনি আরও বলেন, পুরো সময় গান চলতে থাকায় অন্য মাদক কারবারি বা মাদকসেবীরা প্রথমে বুঝতেই পারেননি যে কী ঘটছে। এভাবে কয়েকটি স্পট থেকে মাদক উদ্ধার ও জড়িতদের গ্রেপ্তার করা হয়।

ভিডিওতে যাকে গিটার বাজাতে দেখা যায়, তিনি হলেন কনস্টেবল মামুন। তিনি বা অভিযানকারী দলটির কেউই প্রকৃতপক্ষে সংগীতের সঙ্গে সংশ্লিষ্ট নন। এ কারণে বেসুরো গেয়ে এবং বেতালে গিটার বাজিয়েই তাঁরা অভিযান চালান। এখন দেখছি তাঁদের এই উদ্যোগ ব্যাপক প্রশংসিত হচ্ছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জামায়াত-এনসিপির বক্তব্যে দেশপ্রেম নিয়ে আশাবাদী হওয়া যাচ্ছে না:পানিসম্পদ মন্ত্রী

‘শুধু গান গেয়ে’ পুলিশের মাদকবিরোধী অভিযান

আপডেট সময় ০৮:৪৫:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬