ঢাকা ০২:২৮ অপরাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

চীন ও যুক্তরাষ্ট্রের ‘প্রতিদ্বন্দ্বী নয়, অংশীদার’ হওয়া উচিত : জিনপিং

আকাশ আন্তর্জাতিক ডেস্ক :

চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যে প্রতিযোগিতা নয়, সহযোগিতার সম্পর্ক গড়ে তোলার আহ্বান জানিয়েছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। তিনি বলেছেন, চীন ও যুক্তরাষ্ট্রের ‘প্রতিদ্বন্দ্বী নয়, অংশীদার’ হওয়া উচিত।

বৃহস্পতিবার বেইজিংয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকে তিনি এসব কথা বলেন। শি বলেন, সংঘাত নয় বরং পারস্পরিক সহযোগিতাই দুই দেশের জন্য লাভজনক। বিশ্বজুড়ে নজর কাড়া এই বৈঠকে দ্বিপক্ষীয় সম্পর্ককে নতুন উচ্চতায় নেয়ারও ইঙ্গিত দেন তিনি।

চীনের আনুষ্ঠানিক রাষ্ট্রীয় ভবন গ্রেট হল অব দ্য পিপলে বৈঠকের শুরুতে দেয়া বক্তব্যে শি জিনপিং বলেন, ‘চীন ও যুক্তরাষ্ট্র— দুই দেশই সহযোগিতা থেকে লাভবান হতে পারে এবং সংঘাত থেকে ক্ষতিগ্রস্ত হবে’। তিনি বলেন, এই বৈঠকের দিকে বিশ্বজুড়ে মানুষের নজর রয়েছে।

শি জিনপিং আরও বলেন, ‘নতুন যুগে বড় শক্তিধর দেশগুলো কীভাবে একসঙ্গে চলবে, আমাদের সেই সঠিক পথ খুঁজে বের করতে হবে। আমাদের একে অপরকে সফল হতে সহায়তা করতে হবে এবং একসঙ্গে সমৃদ্ধ হতে হবে।’

চীনা প্রেসিডেন্ট বলেন, তিনি সবসময় বিশ্বাস করেন যে দুই দেশের মধ্যে মতপার্থক্যের চেয়ে অভিন্ন স্বার্থই বেশি। তার ভাষায়, ‘এক দেশের সাফল্য অন্য দেশের জন্যও একটি সুযোগ’। পাশাপাশি স্থিতিশীল চীন-যুক্তরাষ্ট্র সম্পর্ক বিশ্বের জন্যও উপকারী বলেও মন্তব্য করেন তিনি।

প্রেসিডেন্ট জিনপিং জানান, দুই দেশের পাশাপাশি বৃহত্তর আন্তর্জাতিক সম্প্রদায়ের জন্য গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে তিনি আরও আলোচনা করতে আগ্রহী। একই সঙ্গে তিনি ট্রাম্পের সঙ্গে কাজ করে ‘চীন-যুক্তরাষ্ট্র সম্পর্কের বিশাল জাহাজকে সঠিক পথে পরিচালিত করতে’ চান বলেও উল্লেখ করেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদী আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

চীন ও যুক্তরাষ্ট্রের ‘প্রতিদ্বন্দ্বী নয়, অংশীদার’ হওয়া উচিত : জিনপিং

আপডেট সময় ০১:০৫:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬