ঢাকা ০৫:৫৬ পূর্বাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

সোনিয়া গান্ধী হাসপাতালে ভর্তি, করা হবে অস্ত্রোপচার

আকাশ আন্তর্জাতিক ডেস্ক :

হাসপাতালে ভর্তি করা হয়েছে ভারতের প্রধান বিরোধী দল কংগ্রেসের শীর্ষ নেতা সোনিয়া গান্ধীকে। বুধবার একটি বেসরকারি হাসপাতালে তাকে ভর্তি করা হয়। মূলত নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা ও একটি ছোট অস্ত্রোপচারের জন্য তাকে ভর্তি করা হয়েছে বলে জানা গেছে।

চলতি বছরের জানুয়ারি থেকে এ নিয়ে তৃতীয়বারের মতো হাসপাতালে যেতে হলো ৭৯ বছর বয়সী এই রাজ্যসভার সদস্যকে। সংবাদমাধ্যম এনডিটিভি বলছে, কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধীকে গুরগাঁওয়ের বেসরকারি হাসপাতাল মেডান্তা–দ্য মেডিসিটিতে ভর্তি করা হয়েছে।

হাসপাতাল সূত্র জানিয়েছে, আগামীকাল বৃহস্পতিবার সকালে একটি ছোট অস্ত্রোপচার ও কিছু চিকিৎসা পরীক্ষার জন্য আজই তাকে সেখানে নেয়া হয়। বর্তমানে তার বিভিন্ন স্বাস্থ্য পরীক্ষা চলছে।

চলতি বছরের মার্চ মাসেও তাকে নয়াদিল্লির স্যার গঙ্গা রাম হাসপাতালে ভর্তি করা হয়েছিল। সে সময় তার উচ্চ জ্বর দেখা দিলে পরীক্ষা-নিরীক্ষায় শরীরে সংক্রমণ ধরা পড়ে। পরে অ্যান্টিবায়োটিকের মাধ্যমে তার চিকিৎসা করা হয়।

সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে কয়েক দিন তাকে হাসপাতালের পর্যবেক্ষণে রাখা হয়েছিল। এর আগেও নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য স্যার গঙ্গা রাম হাসপাতালে ভর্তি করা হয়েছিল সোনিয়া গান্ধীকে। তখন তাকে একজন বক্ষব্যাধি বিশেষজ্ঞের তত্ত্বাবধানে রাখা হয়।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

সোনিয়া গান্ধী হাসপাতালে ভর্তি, করা হবে অস্ত্রোপচার

আপডেট সময় ০২:১০:৪৪ অপরাহ্ন, বুধবার, ১৩ মে ২০২৬