ঢাকা ০৮:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ট্রাম্পের চীন সফরের আগ মুহূর্তে ‘সবচেয়ে শক্তিশালী’ ক্ষেপণাস্ত্র পরীক্ষার খবর দিল রাশিয়া

আকাশ আন্তর্জাতিক ডেস্ক :

নতুন একটি আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষামূলক উৎক্ষেপণ করেছে রাশিয়া। দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এটিকে বিশ্বের সবচেয়ে শক্তিশালী ক্ষেপণাস্ত্র হিসেবে অভিহিত করেছেন। পারমাণবিক অস্ত্র বহনে সক্ষম ক্ষেপণাস্ত্রটির নাম সারমাট।

তিনদিনের সফরে বুধবার চীনে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর ঠিক আগ মুহূর্তে রাশিয়া তাদের ক্ষেপণাস্ত্র পরীক্ষার খবর দিল।

স্থানীয় সময় মঙ্গলবার রাশিয়ার স্ট্র্যাটেজিক মিসাইল ফোর্সের কমান্ডার সের্গেই কারাকাভে প্রেসিডেন্ট পুতিনের কাছে ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ সংক্রান্ত প্রতিবেদন জমা দেন। পরে রাষ্ট্রীয় টেলিভিশনে পুতিন জানান, চলতি বছরের শেষ নাগাদ ‘সারমাট’ ক্ষেপণাস্ত্রটি সামরিক বাহিনীতে যুক্ত হবে। এটি বিশ্বের সবচেয়ে শক্তিশালী ক্ষেপণাস্ত্র। এর ওয়ারহেড বা বিস্ফোরক বহনের সক্ষমতা সমগোত্রীয় পশ্চিমা যেকোনো ক্ষেপণাস্ত্রের চেয়ে চার গুণ বেশি।

আলজাজিরার প্রতিবেদন অনুযায়ী, সারমাট পশ্চিমা দেশগুলোর কাছে শয়তান-২ নামেও পরিচিত। পুতিন বলেন, সারমাট ক্ষেপণাস্ত্রটি সাব-অরবিটাল বা উপকক্ষীয় পথে উড়তে সক্ষম। ফলে এর পাল্লা বা রেঞ্জ ৩৫ হাজার কিলোমিটার ছাড়িয়ে গেছে। এটি যেকোনো ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করতে সক্ষম।

রাশিয়া ২০১১ সালে সারমাট ক্ষেপণাস্ত্র তৈরির কাজ শুরু করে। মঙ্গলবারের আগে কেবল একবার সফল পরীক্ষার খবর জানা গিয়েছিল। ২০২৪ সালে একটি ব্যর্থ পরীক্ষার সময় ক্ষেপণাস্ত্রটিতে ভয়াবহ বিস্ফোরণ ঘটে।

যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যে পারমাণবিক অস্ত্রভাণ্ডার নিয়ন্ত্রণ সংক্রান্ত কাঠামো ভেঙে পড়ার উদ্বেগের মধ্যে মস্কো সারমাটের পরীক্ষা চালাল। ‘নিউ স্টার্ট’ নামে দুই দেশের কৌশলগত ওয়ারহেড ও সেগুলো নিক্ষেপের সীমা নির্ধারণকারী চুক্তিটির মেয়াদ গত ফেব্রুয়ারিতে শেষ হয়েছে। ফলে পারমাণবিক অস্ত্র ব্যবহারের সীমা নিয়ে দুই দেশের মধ্যে আপাতত কোনো চুক্তি নেই।

নিউ স্টার্ট নামের চুক্তিটির মেয়াদ বাড়ানোর বিষয়ে মস্কো ও ওয়াশিংটন উচ্চপর্যায়ের সামরিক সংলাপ শুরুর আগ্রহ দেখিয়েছে। তবে এখনো কোনো অগ্রগতি দেখা যায়নি।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

ট্রাম্পের চীন সফরের আগ মুহূর্তে ‘সবচেয়ে শক্তিশালী’ ক্ষেপণাস্ত্র পরীক্ষার খবর দিল রাশিয়া

আপডেট সময় ০১:১৮:০৩ অপরাহ্ন, বুধবার, ১৩ মে ২০২৬