ঢাকা ০৪:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ফের হামলা হলে ৯০ শতাংশ ইউরেনিয়াম সমৃদ্ধকরণের ইঙ্গিত ইরানের

আকাশ আন্তর্জাতিক ডেস্ক : 

যুক্তরাষ্ট্র যদি ইরানে আবার হামলা করে তাহলে দেশটি পারমাণবিক অস্ত্র তৈরির উপযোগী ইউরেনিয়াম সমৃদ্ধ করার কথা বিবেচনা করবে। মঙ্গলবার এক্সে দেওয়া পোস্টে এমন কথা জানিয়েছেন জাতীয় নিরাপত্তা বিষয়ক সংসদীয় কমিশনের মুখপাত্র।

ইব্রাহিম রেজাই নামের ওই মুখপাত্র লিখেছেন, যুদ্ধ যদি আবার শুরু হয়, তবে পার্লামেন্টের এমপিরা পারমাণবিক অস্ত্র তৈরির উপযোগী ইউরেনিয়াম সমৃদ্ধ করার বিষয়টি বিবেচনা করবেন। হামলা হলে ইরানের অন্যতম বিকল্প হতে পারে ৯০ শতাংশ পর্যন্ত ইউরেনিয়াম সমৃদ্ধ করা। পার্লামেন্টে বিষয়টি খতিয়ে দেখা হবে।

রেজাই ওই পোস্টটি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের প্রস্তাব প্রত্যাখ্যানের পর। ট্রাম্প বলেছেন, গত ৮ এপ্রিল শুরু হওয়া যুদ্ধবিরতিটি বর্তমানে ‘লাইফ সাপোর্টে’ বা অত্যন্ত সংকটাপন্ন অবস্থায় আছে।

ইব্রাহিম রেজাইয়ের পাশাপাশি মঙ্গলবার স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফও এক্সে একটি পোস্ট দিয়েছেন। তিনি মধ্যপ্রাচ্য যুদ্ধ বন্ধের জন্য যুক্তরাষ্ট্রকে দেওয়া ১৪ দফা প্রস্তাব মেনে নেওয়ার আল্টিমেটাম দিয়েছেন। লিখেছেন, শর্তগুলো না মানলে ওয়াশিংটনকে ‘ব্যর্থতার’ মুখোমুখি হতে হবে।

গালিবাফ যুক্তরাষ্ট্রের সঙ্গে শান্তি আলোচনায় ইরানের প্রধান আলোচক। এক্সে তিনি লিখেছেন, দুই মাসের বেশি সময় ধরে চলা সংঘাতের অবসান ঘটাতে হলে ওয়াশিংটনকে অবশ্যই তেহরানের ‘অধিকার’ মেনে নিতে হবে। ১৪ দফা মেনে নেওয়া ছাড়া আর কোনো বিকল্প নেই। এর বাইরে অন্য যেকোনো পদক্ষেপ ওয়াশিংটনের ব্যর্থতা ডেকে আনবে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

ফের হামলা হলে ৯০ শতাংশ ইউরেনিয়াম সমৃদ্ধকরণের ইঙ্গিত ইরানের

আপডেট সময় ০৩:২৫:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ মে ২০২৬