ঢাকা ১০:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

মাদকের টাকা না পেয়ে মাকে খুন, বাবা-বোনকে ছুরিকাঘাত

আকাশ জাতীয় ডেস্ক: 

দাগনভূঞার সিন্দুরপুর ইউনিয়নের দিলপুর গ্রামে রাফি (২১) নামে এক মাদকাসক্ত মাদকের বিরুদ্ধে টাকা না পাওয়ায় মা লাকি বেগমকে উপর্যপুরি ছুরিকাঘাত করে হত্যার অভিযোগ উঠেছে। বাধা দিতে গেলে বাবা মো. মোস্তফা ও বোন মিথিলাকে (১৮) ছুরিকাঘাত করে গুরুতর জখম করে। রোববার (১০ মে) রাত ১০টায় এ ঘটনা ঘটে।

পরে বাড়ির লোকজনের চিৎকারে এলাকাবাসী এসে মাকে মৃত অবস্থায় দেখে। এবং জখম বাবা-বোনকে উদ্ধার করে ফেনী সদর হাসপাতালে নিয়ে যায়।

খবর পেয়ে পুলিশ রাফিকে আটক করে। রাফি সিন্দুরপুর ইউনিয়নের দিলপুর গ্রামের মকবুল আহমদ সুপারেন্টডেন্টের বাড়ির মো. মোস্তফার ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রোববার রাত ১০টার সময় রাফি মা লাকি বেগমের নিকট নেশার টাকা চাইলে মা টাকা দিতে অস্বীকৃতি জানায়। তাতে ছেলে রাফি মাকে উপর্যপুরি ছুরিকাঘাত করে। বাবা ও বোন বাধা দিলে তাদেরকেও ছুরিকাঘাত করে। মা হাসপাতালে নেওয়ার পথে মারা যান।

বাবা ও বোনের অবস্থা সংকটাপন্ন বিধায় উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজে পাঠানো হয়েছে। স্থানীয়রা রাফিকে আটক করে পুলিশে খবর দিলে পুলিশ ঘাতক ও মাদকাসক্ত রাফিকে আটক করে।

স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলা সদর থেকে কুমিল্লা জেলার প্রান্তসীমায় সিন্দুরপুর ইউনিয়ন অবস্থিত। তাই মাদক সেবনকারীদের জন্য নিরাপদ রুট এ অঞ্চল।

দাগনভূঞা থানার ওসি (তদন্ত) ফেরদৌসি বেগম ঘটনা নিশ্চিত করে বলেন, ঘটনা শোনার সঙ্গে সঙ্গে আমিসহ ওসি ফয়জুল আমিন নোমান ঘটনাস্থলে গিয়ে হৃদয়বিদারক এ ঘটনায় ঘাতক রাফিকে আটক করে থানায় নিয়ে আসি। সোমবার বিজ্ঞ আদালতে তাকে প্রেরণের জন্য প্রক্রিয়াধীন আছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

মাদকের টাকা না পেয়ে মাকে খুন, বাবা-বোনকে ছুরিকাঘাত

আপডেট সময় ০৭:২০:২২ অপরাহ্ন, সোমবার, ১১ মে ২০২৬