ঢাকা ০৪:১৯ অপরাহ্ন, সোমবার, ১১ মে ২০২৬, ২৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মোনামি ‘ফুল টাইম পেইড এজেন্ট’ হিসেবে কাজ করেছেন: কাদের সিরাজগঞ্জে ঘরে সিঁধ কেটে ঢুকে বৃদ্ধকে কুপিয়ে হত্যা, আটক ১ মুখোশ পরে এসে টর্চলাইট জ্বালিয়ে জামায়াত কর্মীকে গুলি কাঠমান্ডু বিমানবন্দরে অবতরণের সময় উড়োজাহাজের চাকায় আগুন বাজার সিন্ডিকেট ভাঙতে এআই নজরদারিতে যাবে সরকার: বাণিজ্যমন্ত্রী ভারতীয়দের ১ বছর স্বর্ণ না কেনার আহ্বান মোদির জামিন পেলেন ইরানের নোবেলজয়ী নার্গিস মোহাম্মদী, হাসপাতালে ভর্তি ঢাবির সহকারী প্রক্টর মোনামির পদত্যাগ নারায়ণগঞ্জে ফের গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ, একই পরিবারের ৪ জন দগ্ধ পুলিশ বাহিনীতে চেইন অব কমান্ড ভাঙলে ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী

জামিন পেলেন ইরানের নোবেলজয়ী নার্গিস মোহাম্মদী, হাসপাতালে ভর্তি

আকাশ আন্তর্জাতিক ডেস্ক :

শারীরিক অবস্থার অবনতি হওয়ায় ইরানের কারাগার থেকে শান্তিতে নোবেলজয়ী মানবাধিকারকর্মী নার্গিস মোহাম্মদীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর আগে তাঁকে জামিন দেওয়া হয়।

নার্গিসের পরিবার পরিচালিত ফাউন্ডেশন গতকাল রবিবার এক বিবৃতিতে জানায়, অসুস্থতার কারণে তাঁকে সাময়িকভাবে কারাগারের বাইরে থাকার অনুমতি দেওয়া হয়েছে।

গত সপ্তাহে তাঁর পরিবারের সদস্য ও সমর্থকেরা নার্গিসের স্বাস্থ্য পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন। তারা জানান, চলতি বছরের শুরুতে কারাগারে থাকাকালে তিনি দুবার হৃদরোগে আক্রান্ত হন। পর্যাপ্ত চিকিৎসাসেবা না পেলে কারাগারেই তাঁর মৃত্যু হতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করা হয়।

এক বিবৃতিতে নার্গিস মোহাম্মদি ফাউন্ডেশন জানায়, পরিবারের আবেদনের পর রাজধানী তেহরানের পারস হাসপাতালে তাঁকে ভর্তি করা হয়েছে। বর্তমানে তাঁর নিজস্ব চিকিৎসকেরা চিকিৎসা দিচ্ছেন।

ফ্রান্সের প্যারিসে অবস্থানরত নার্গিসের স্বামী সপ্তাহান্তে দেওয়া এক বিবৃতিতে বলেন, তাঁর সার্বিক পরিস্থিতি এখনো অনুকূলে নয় এবং শারীরিক অবস্থা স্থিতিশীল নয়।

নার্গিসের আইনজীবী চিরিনে আরদাকানি জানান, কারাগারে থাকার সময় প্রায় ২০ কেজি ওজন হারিয়েছেন এই নোবেলজয়ী। এমনকি কথা বলতেও তাঁর কষ্ট হচ্ছে। তিনি বলেন, ‘তাঁকে চেনাটাই কঠিন হয়ে দাঁড়িয়েছে।’

৫৩ বছর বয়সী নার্গিস মোহাম্মদী সর্বশেষ গত ১২ ডিসেম্বর গ্রেপ্তার হন। ইরানের পূর্বাঞ্চলীয় মাশহাদ শহরে একটি স্মরণসভায় অংশ নেওয়ার পর তাঁকে আটক করা হয়।

পরে চলতি বছরের ফেব্রুয়ারিতে তাঁকে সাত বছরের বেশি কারাদণ্ড দেওয়া হয়। তাঁর আইনজীবীর ভাষ্য অনুযায়ী, ‘অপরাধ সংঘটনের উদ্দেশ্যে সমবেত হওয়া’ এবং ‘যোগসাজশে জড়িত থাকার’ অভিযোগে তাঁকে ছয় বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।

এর আগে ‘রাষ্ট্রের বিরুদ্ধে প্রচারমূলক কার্যকলাপ’ এবং ‘রাষ্ট্রীয় নিরাপত্তার বিরুদ্ধে যোগসাজশ’-এর অভিযোগে দায়ের করা মামলায় তিনি ১৩ বছর ৯ মাসের সাজা ভোগ করছিলেন। তবে অসুস্থতার কারণে ২০২৪ সালের শেষ দিকে তাঁকে তেহরানের কুখ্যাত এভিন কারাগার থেকে সাময়িক মুক্তি দেওয়া হয়েছিল।

উল্লেখ্য, ২০২৩ সালে শান্তিতে নোবেল পুরস্কার পান ইরানের খ্যাতিমান মানবাধিকারকর্মী নার্গিস মোহাম্মদী।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মোনামি ‘ফুল টাইম পেইড এজেন্ট’ হিসেবে কাজ করেছেন: কাদের

জামিন পেলেন ইরানের নোবেলজয়ী নার্গিস মোহাম্মদী, হাসপাতালে ভর্তি

আপডেট সময় ০১:৩৫:৪৫ অপরাহ্ন, সোমবার, ১১ মে ২০২৬