ঢাকা ০৮:০৫ অপরাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬, ১৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
করিডরে বাংলাদেশ যুক্ত হলে ২৪ ঘণ্টায় চীনে পণ্য পৌঁছানো যাবে : বাণিজ্যমন্ত্রী এইচএসসি পরীক্ষায় প্রতিটি কক্ষে সিকিউরিটি ক্যামেরা স্থাপনের নির্দেশ শিক্ষামন্ত্রীর অতীত থেকে শিক্ষা নিয়ে সবাইকে মিলেমিশে দেশ গড়তে হবে: জয়নুল আবদিন ফতোয়ার জন্য আর মাদ্রাসায় যেতে হবে না, সংসদেই দেওয়া হয়: শাহজাহান চৌধুরী নিজ দেশের স্বার্থ অক্ষুণ্ন রেখে সবার সঙ্গে কাজ করবে বাংলাদেশ: তথ্য উপদেষ্টা প্রধানমন্ত্রীর মালয়েশিয়া-চীন সফর কূটনীতিতে নতুন মাইলফলক: মির্জা ফখরুল সব কাজে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে চাই: পরিবেশ প্রতিমন্ত্রী পাগলা মসজিদে মিলল ৪৩ বস্তা টাকা, গণনায় ৬ শতাধিক লোক বিয়েতে ১০০ জনের বেশি অতিথি হলে জনপ্রতি ট্যাক্স নেওয়ার প্রস্তাব সব ক্ষেত্রে সুশাসন প্রতিষ্ঠা বর্তমান সরকারের মূল লক্ষ্য: জনপ্রশাসন প্রতিমন্ত্রী

কলা চুরির অভিযোগে তিন কিশোরকে বেঁধে নির্যাতন

আকাশ জাতীয় ডেস্ক: 

পাবনার ঈশ্বরদীতে বাগান থেকে কলা চুরির অভিযোগে তিন কিশোরকে গাছে বেঁধে নির্যাতন করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলার মুলাডুলি ইউনিয়নের দুবলচারা এলাকায় এ ঘটনা ঘটে। সংবাদ পেয়ে পুলিশ তাদের উদ্ধার করে। তবে কিশোরদের নির্যাতনে কারা জড়িত এ তথ্য নিশ্চিত হওয়া যায়নি।

নির্যাতনের শিকার কিশোরেরা উপজেলার সলিমপুর ইউনিয়নের চরমিরকামারী গ্রামের বাসিন্দা। তারা স্থানীয় একটি বিদ্যালয়ের শিক্ষার্থী।

এলাকাবাসীর বরাতে পুলিশ জানায়, তিনজন দাশুড়িয়া এলাকায় প্রাইভেট পড়া শেষে অটোরিকশায় করে মুলাডুলির দুবলাচারা এলাকায় ঘুরতে যায়। এ সময় বাজি ধরে স্থানীয় একটি কলাবাগান থেকে বেশ কিছু কলা চুরি করে। বিষয়টি টের পেয়ে স্থানীয় কয়েকজন যুবক তিনজনকে আটক করে গাছে বেঁধে রাখেন। তাদের বেঁধে রাখার কয়েকটি ছবি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে।

এলাকাবাসীর মাধ্যমে জানতে পেরে ঈশ্বরদী থানা পুলিশের সদস্যরা তিন শিক্ষার্থীকে উদ্ধার করে থানায় নিয়ে আসেন। উদ্ধারে যাওয়া ঈশ্বরদী থানার এসআই বিজন কুমার সরকার বলেন, দ্রুত সময়ের মধ্যে দুবলাচরা গ্রাম থেকে তিন কিশোরকে উদ্ধার করেন। কিন্তু পুলিশের উপস্থিতি টের পেয়ে এ ঘটনায় জড়িত ব্যক্তিরা পালিয়ে যায়। সেখানে উপস্থিত কেউই কারা জড়িত তাদের নাম বলেনি। তিনজনকে পরিবারের জিম্মায় দেওয়া হয়েছে।

ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুর রহমান বলেন, এ ঘটনায় কারা জড়িত তা তদন্ত করে দেখা হচ্ছে। তবে এখনো কেউ লিখিত অভিযোগ করেননি, করলে ঘটনাটির তদন্ত করা সহজ হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

করিডরে বাংলাদেশ যুক্ত হলে ২৪ ঘণ্টায় চীনে পণ্য পৌঁছানো যাবে : বাণিজ্যমন্ত্রী

কলা চুরির অভিযোগে তিন কিশোরকে বেঁধে নির্যাতন

আপডেট সময় ১০:৩০:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ মে ২০২৬