ঢাকা ০৮:৩২ পূর্বাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

‘সবার সুস্বাস্থ্যের লক্ষ্যে ই-হেলথ কার্ড চালু করা হবে’

আকাশ জাতীয় ডেস্ক: 

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক নুর বলেছেন, সরকারের স্বাস্থ্য খাতের দর্শন অনুযায়ী ‘সবার জন্য স্বাস্থ্য’ কর্মসূচির অংশ হিসেবে ই-হেলথ কার্ড চালু করা হবে।

তিনি বলেন, বিভাগীয় পর্যায়ে জেলা, উপজেলা ও মেডিকেল কলেজের চিকিৎসার মান উন্নয়ন এবং জনবল বৃদ্ধির মাধ্যমে স্বাস্থ্যসেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেয়ার চেষ্টা করছে সরকার।

বৃহস্পতিবার পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালনা পরিষদের সভাপতি হিসেবে মনোনীত হওয়ার পর প্রথমবারের মতো হাসপাতাল পরিদর্শন শেষে নুরুল হক নুর এসব কথা বলেন।

নুরুল হক নুর আরও বলেন, সীমিত অবকাঠামো ও স্বল্প জনবল নিয়ে জেলার প্রধান এই হাসপাতালটি পরিচালিত হচ্ছে। ২৫০ শয্যার হাসপাতাল হলেও প্রতিদিন এখানে ৮শ’ থেকে ৯শ’ রোগী ভর্তি থাকেন। অতিরিক্ত রোগীর চাপে হাসপাতালের করিডোর পর্যন্ত রোগীতে পূর্ণ থাকে। শিশু থেকে বৃদ্ধ অনেক রোগীকেই মেঝেতে অবস্থান করতে দেখা যায়। তাই পটুয়াখালী মেডিকেল কলেজের জন্য পূর্ণাঙ্গ ৫০০ শয্যার হাসপাতাল প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হবে।

পটুয়াখালী সিভিল সার্জন খালেদুর রহমান মিয়া, পটুয়াখালী পুলিশ সুপার আবু ইউসুফ ও পটুয়াখালী হাসপাতালের তত্ত্বাবধায়ক দিলরুবা ইয়াসমিন রুপা সহ প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা এসময় উপস্থিত ছিলেন।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

‘সবার সুস্বাস্থ্যের লক্ষ্যে ই-হেলথ কার্ড চালু করা হবে’

আপডেট সময় ০৭:৫৮:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ মে ২০২৬