ঢাকা ১০:০৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

বিনামূল্যে জুতা, ব্যাগসহ ড্রেস পাবে প্রাথমিকের শিক্ষার্থীরা

আকাশ জাতীয় ডেস্ক:

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমান নির্দেশনা দিয়েছেন যাতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের বিনামূল্যে পাটের তৈরি ব্যাগ, ড্রেস ও ফুটওয়্যার সামগ্রী প্রদান করা হয়। এ লক্ষ্যে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় ইতোমধ্যে কার্যক্রম শুরু করেছে।

আজ বৃহস্পতিবার রাজধানীতে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে দেশের শীর্ষস্থানীয় লেদারগুডস ও ফুটওয়্যার প্রস্তুতকারী প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে অনুষ্ঠিত মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। সভায় প্রতিমন্ত্রী জানান, সরকার প্রাথমিক শিক্ষার্থীদের জন্য একটি পাইলট কর্মসূচি হাতে নিয়েছে। প্রথম ধাপে দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির শিক্ষার্থীদের মাঝে মানসম্মত স্কুল জুতা বিতরণ করা হবে। এ উদ্যোগ বাস্তবায়নে দেশের বড় কর্পোরেট প্রতিষ্ঠানগুলো তাদের করপোরেট সামাজিক দায়বদ্ধতা (সিএসআর) কর্মসূচির অংশ হিসেবে সহায়তা দেবে বলে আশ্বাস দিয়েছে।

তিনি বলেন, আমরা চাই এই উদ্যোগ শুধু বিতরণ কর্মসূচি না হয়ে শিশুদের জন্য মর্যাদাপূর্ণ ও সমন্বিত সহায়তায় পরিণত হোক। তাই জুতার মান, ডিজাইন ও উৎপাদন প্রক্রিয়ায় সমন্বয় থাকা জরুরি। ববি হাজ্জাজ বলেন, বিভিন্ন প্রতিষ্ঠানের জুতার গুণগত মানে বড় ধরনের পার্থক্য থাকলে শিশুদের মধ্যে বৈষম্যমূলক অভিজ্ঞতা তৈরি হতে পারে। এজন্য সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর মতামতের ভিত্তিতে একটি গ্রহণযোগ্য মান নির্ধারণের ওপর গুরুত্বারোপ করেন তিনি।

প্রতিমন্ত্রী জানান, প্রাথমিকভাবে দেশের প্রতিটি উপজেলায় দুইটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির সব শিক্ষার্থীর মধ্যে জুতা বিতরণের পরিকল্পনা নেওয়া হয়েছে। এতে প্রায় এক লাখ শিক্ষার্থী এই কর্মসূচির আওতায় আসবে। এসময় তিনি টেকনিক্যাল ও কোয়ালিটি স্ট্যান্ডার্ড নির্ধারণে একটি কমিটি গঠনের নির্দেশ দেন। কমিটিতে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিনিধি, টেকনিক্যাল বিশেষজ্ঞ, লেদার ইন্সটিটিউট, প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের বিশেষজ্ঞ এবং অংশগ্রহণকারী প্রতিটি প্রতিষ্ঠানের একজন প্রতিনিধি রাখার কথা জানান তিনি।

তিনি আরও বলেন, ডিজাইন, কোয়ালিটি চেকিং ও সার্টিফিকেশন আন্তর্জাতিক মান অনুযায়ী নিশ্চিত করতে হবে। প্রতিমন্ত্রী জানান, সরকারের ১৮০ দিনের কর্মসূচির অংশ হিসেবে দ্রুত সময়ের মধ্যেই এই পাইলট প্রকল্প বাস্তবায়নের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। যেহেতু প্রতিষ্ঠানগুলো নিয়মিতভাবে এ ধরনের জুতা উৎপাদন করে, তাই দ্রুত কার্যক্রম বাস্তবায়ন সম্ভব হবে বলেও আশা প্রকাশ করেন তিনি।

সভায় বাটা, এপেক্স, প্রাণ-আরএফএল, বসুন্ধরা গ্রুপসহ দেশের বিভিন্ন শীর্ষস্থানীয় প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশ নেন। এসময় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব মো. সাখাওয়াত হোসেনসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

বিনামূল্যে জুতা, ব্যাগসহ ড্রেস পাবে প্রাথমিকের শিক্ষার্থীরা

আপডেট সময় ১২:১২:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ মে ২০২৬