ঢাকা ০৬:১৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ শতাধিক নেতাকর্মী নিয়ে আ.লীগ ছাড়লেন চেয়ারম্যানসহ ৯ ইউপি সদস্য ১৬ জুলাই ঘিরে গোপালগঞ্জে ৫ প্লাটুন বিজিবি মোতায়েন মালয়েশিয়ায় ইসরাইলি নাগরিক শনাক্ত হলে সঙ্গে সঙ্গেই বহিষ্কার আল্টিমেটাম দিয়ে শাহবাগ ছাড়লেন শিক্ষার্থীরা গণভোটের রায় বাস্তবায়ন না করে সরকার জনগণের সঙ্গে প্রতারণা করেছে: নাহিদ কোনোভাবেই উগ্রবাদকে প্রশ্রয় দেবে না সরকার:প্রধানমন্ত্রী অহংকারী মনোভাব বাদ দিয়ে শিক্ষার্থীদের সঙ্গে সরকারের বসা উচিত:নাসীরুদ্দীন পাটওয়ারী ২৬ কার্যদিবসের বাজেট অধিবেশন সমাপ্ত, ১০ সরকারি বিল পাস এমপিরা পৃষ্ঠপোষক না হলে দুর্নীতি কানে ধরে বিদায় নেবে:সংসদে বিরোধীদলীয় নেতা

পরাজিত শক্তি এখনো সক্রিয়, অপপ্রচারে সচেতন থাকতে হবে: ইশরাক

আকাশ জাতীয় ডেস্ক: 

মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন বলেছেন, ১৯৭১ সালের পরাজিত শক্তি এখনো সক্রিয় রয়েছে এবং তারা নানা উপায়ে মুক্তিযুদ্ধবিরোধী অপপ্রচার চালাচ্ছে। এ বিষয়ে সবাইকে সচেতন থাকার আহ্বান জানান তিনি।

বুধবার দুপুরে মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার ভবেরচর বাজারে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন পরিদর্শন শেষে বীর মুক্তিযোদ্ধাদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, মুক্তিযুদ্ধ জাতির গৌরবের বিষয়। ১৯৭১-এর ধারাবাহিকতার মধ্য দিয়েই পরবর্তী সময়ের রাজনৈতিক বাস্তবতা তৈরি হয়েছে, তবে জনযুদ্ধ ও গণআন্দোলন এক বিষয় নয়।

তিনি আরও বলেন, তৎকালীন সেনাবাহিনীর মেজর জিয়াউর রহমান কালুরঘাট বেতার কেন্দ্র থেকে স্বাধীনতার ঘোষণা দিয়ে জাতিকে মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়ার আহ্বান জানিয়েছিলেন। কিন্তু দীর্ঘদিন তাঁকে স্বাধীনতার ঘোষক হিসেবে যথাযথ মূল্যায়ন করা হয়নি বলেও মন্তব্য করেন তিনি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মো. কামরুজ্জামান রতন, গজারিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাহমুদুল হাসান এবং গজারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. হাসান আলী।

উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের আহ্বায়ক মো. সিরাজুল ইসলাম পিন্টুর সভাপতিত্বে সভায় জেলা বিএনপি নেতা প্রফেসর গিয়াসউদ্দিন, রফিকুল ইসলাম, ভিপি মাসুম, মো. ইসহাক আলী, মোতাহার হোসেন জাহাঙ্গীর, জেলা যুবদলের সদস্য সচিব মোজাম্মেল হক মুন্নাসহ উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ এবং দুই শতাধিক মুক্তিযোদ্ধা উপস্থিত ছিলেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ

পরাজিত শক্তি এখনো সক্রিয়, অপপ্রচারে সচেতন থাকতে হবে: ইশরাক

আপডেট সময় ০৯:১৫:১৪ অপরাহ্ন, বুধবার, ৬ মে ২০২৬