ঢাকা ০৫:০১ অপরাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬, ২৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামায়াত থেকে বের হয়ে এনসিপি স্বতন্ত্র রাজনীতি না করলে নতুন বন্দোবস্তের আশা পুরোপুরি শেষ: রাশেদ ২৫ হজার মিডওয়াইফ নিয়োগ দেওয়া হবে: প্রধানমন্ত্রী বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তা দেবে সরকার: কৃষিমন্ত্রী জয়পুরহাট সীমান্তে তিনজনকে পুশইনের চেষ্টা, বিজিবির বাধায় পণ্ড মেয়েকে হত্যা করে বস্তাবন্দি করলেন বাবা-মা, নেপথ্যে ‘একাধিক ছেলের সঙ্গে সম্পর্ক’ বালুর ব্যবসা বন্ধ করেছি, এবার পাহাড় কাটাও বন্ধ করব: হুমাম খুলনার তরুণীর বস্তাবন্দি মরদেহ উদ্ধার, মেয়েকে হত্যার বর্ণনা দিলেন মা ইসরাইলের বিরুদ্ধে কঠোর অবস্থানের ঘোষণা যুক্তরাজ্যের হবু প্রধানমন্ত্রীর জেলা-উপজেলা হাসপাতালের সক্ষমতা বাড়াতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী ইরানের দিকে ১ হাজার ক্ষেপণাস্ত্র তাক করা আছে: ট্রাম্প

আফিমের চেয়ে বিপজ্জনক জামায়াত: বরকতউল্লা বুলু

আকাশ জাতীয় ডেস্ক:  

জামায়াতে ইসলামীর প্রতিষ্ঠাতা আবুল আলা মওদুদির ছেলের উক্তি তুলে ধরে বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্যাহ বুলু এমপি বলেছেন, জামায়াতে ইসলামী হলো একটা আফিম। এটা মাদকের চেয়েও ডেঞ্জারাস, এটা একবার যে খায়, সে জীবনে আর ভুলতে পারে না। এখানে তাদের নেতারা যা বলে, শুদ্ধ-অশুদ্ধ, ভুল, এরা এটাই মানে। অতএব মওদুদির বংশের কেউ কিন্তু জামায়াতে ইসলাম করে না।

বুধবার দুপুরে নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের মাঝে চেক বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বরকত উল্যাহ বুলু ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান হাদি হত্যার বিচার দাবি করে বলেন, তরুণ শরীফ ওসমান হাদিকে যারা মেরেছে, তার বিচার হওয়া উচিৎ। আমি তার বিচার দাবি করি। এ রকম একটা তরুণ-টগবগে জাতীয়তাবাদী নেতা, তাকে মেরে ফেলেছে।

তিনি বলেন, সাম্রাজ্যবাদীদের চক্রান্ত ও যারা এই দেশে শুকরের মাংস আমদানি করার অনুমতি দিয়েছেন, তারাই হাদির হত্যাকারী হিসেবে বের হবে।

এমপি বরকত উল্যাহ বুলু বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বেগমগঞ্জের রসুলপুর ও কাদিরপুরে খাল খনন করেছেন, মাঝখানে এরশাদ এসে খাল কাটা বন্ধ করে দিয়েছেন। বিগত এই ৩০-৩৫ বছর খাল কাটা ছিল না। এটি যদি অব্যাহত থাকতো, বাংলাদেশ শুধু খাদ্যে স্বয়ংসম্পূর্ণ নয়, কয়েক লক্ষ টন খাদ্য বিদেশে রপ্তানি করতে পারতো। আমাদের মাছের ও কৃষি কাজের অভাব হতো না, যোগাযোগ ব্যবস্থাও সমুন্নত থাকতো।

তিনি বলেন, আজকে আবার আমাদের নেতা তারেক রহমান খাল কাটা কর্মসূচি শুরু করেছেন। সরকারের আড়াই মাসে আমরা যা করেছি, গত ১৭ বছরেও তা হয়নি। তারেক রহমানের নেতৃত্বে উন্নয়নের এই ধারা অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

বরকত উল্যাহ বুলু বলেন, হকারদের পুনর্বাসনের জন্য শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান চৌমুহনীতে বিশাল জমিন বরাদ্দ দিয়েছিলেন। এখন সে হকার্স মার্কেট ব্যবসায়ী দস্যুদের দখলে।

আন্দোলনের মাধ্যমে সে মার্কেট দখলে নেওয়ার জন্য হকারদের উপদেশ দিয়ে তিনি বলেন, কোনোমতেই সড়ক দখল করে হকারদের বসতে দেওয়া হবে না।

অনুষ্ঠানে বেগমগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মো. কায়েসুর রহমানের সভাপতিত্বে বেগমগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক কামাক্ষ্যা চন্দ্র দাসসহ অনেকে বক্তব্য রাখেন।

এ সময় সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিপুল সংখ্যক স্থানীয় বিএনপি নেতাকর্মী ও এলাকাবাসী উপস্থিত ছিলেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জামায়াত থেকে বের হয়ে এনসিপি স্বতন্ত্র রাজনীতি না করলে নতুন বন্দোবস্তের আশা পুরোপুরি শেষ: রাশেদ

আফিমের চেয়ে বিপজ্জনক জামায়াত: বরকতউল্লা বুলু

আপডেট সময় ০৭:৩০:১৬ অপরাহ্ন, বুধবার, ৬ মে ২০২৬