ঢাকা ০৮:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

সৌদিতে কারখানায় অগ্নিকাণ্ডে নিহত ১০

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

সৌদি আরবের রাজধানী রিয়াদে একটি কাঠের সামগ্রী তৈরির কারখানায় অগ্নিকাণ্ডে অন্তত ১০ জন নিহত হয়েছে ও ৩ জন আহত হয়েছে।

দেশটির দমকল বিভাগের কাছ থেকে প্রাপ্ত তথ্যের বরাত দিয়ে রোববার বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে একথা বলা হয়েছে।

সৌদি আরবের দমকল বিভাগের এক টুইটে জানানো হয়, রিয়াদের বদর জেলার একটি কাঠের সামগ্রী তৈরির কারখানায় শনিবার রাতে আগুন লাগলে তা দ্রুত ছড়িয়ে পড়ে।

আগুন ১০ জন নিহতের তথ্য জানালেও সৌদি দমকল বিভাগ হতাহতদের পরিচয় প্রকাশ করেনি। এছাড়া আগুন লাগার কারণ সম্পর্কে এখন পর্যন্ত কিছু জানায়নি তারা।

তবে কারখানায় আগুন ছড়িয়ে পড়ার ছবি প্রকাশ করে দমকল বিভাগ জানায়, রাতভর চেষ্টার পর দমকলকর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

সৌদিতে কারখানায় অগ্নিকাণ্ডে নিহত ১০

আপডেট সময় ০৯:১৮:৫৬ অপরাহ্ন, রবিবার, ১৫ অক্টোবর ২০১৭