ঢাকা ১২:৪৫ অপরাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

পদত্যাগপত্র জমা দিলেন জকসুর ক্রীড়া সম্পাদক

আকাশ জাতীয় ডেস্ক: 

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদের (জকসু) ক্রীড়া সম্পাদক জর্জিস আনোয়ার পদত্যাগপত্র জমা দিয়েছেন। তাঁকে থাপ্পড় মারা ছাত্রী সাদিয়া সুলতানাকে সাময়িক বহিষ্কারের নামে বিশ্ববিদ্যালয় প্রশাসন প্রতারণা করেছে—এমন অভিযোগ তুলে তিনি এ সিদ্ধান্ত নেন।

সোমবার (৪ মে) রাতে জর্জিস আনোয়ারের পদত্যাগপত্র জকসুর ভিপি রিয়াজুল ইসলামের কাছে জমা দেওয়ার বিষয়টি জানা যায়।

জর্জিস আনোয়ার জানান, ক্যাম্পাসে আসা তাঁর জন্য কষ্টসাধ্য হয়ে পড়েছে। কারণ, ক্যাম্পাসে এলেই ওই ঘটনার কথা মাথায় ঘোরে। এই মানসিক যন্ত্রণার কারণেই তিনি জকসু ভিপি বরাবর পদত্যাগপত্র জমা দিয়েছেন।

পদত্যাগের মূল কারণ হিসেবে বিশ্ববিদ্যালয় প্রশাসনের দ্বিমুখী অবস্থানকে দায়ী করে জর্জিস বলেন, তাঁদের দাবির পরিপ্রেক্ষিতে প্রশাসন অভিযুক্ত ছাত্রীকে সাময়িক বহিষ্কার করে একটি তদন্ত কমিটি গঠন করেছিল। এমনকি উপাচার্য সংবাদ সম্মেলন করে উপস্থিত সাংবাদিকদের সামনে এই বহিষ্কারের ঘোষণা দেন। কিন্তু পরদিনই ওই অভিযুক্তকে মৌখিক পরীক্ষায় (ভাইভা) অংশ নেয়ার সুযোগ দেওয়া হয়।

ক্ষোভ প্রকাশ করে জর্জিস বলেন, ‘সাময়িক বহিষ্কারের পর কেউ যদি ক্লাস-পরীক্ষা সবই করতে পারে, তবে সেটা কেমন বহিষ্কার? এটা কি শুধু আমাদের আইওয়াশ (প্রতারণা) করা হলো?’

এদিকে ক্রীড়া সম্পাদকের পদত্যাগপত্র জমা পড়লেও তা গ্রহণ করা হয়নি বলে জানিয়েছেন জকসু ভিপি রিয়াজুল ইসলাম। তিনি বলেন, জর্জিস আনোয়ার ভিপি বরাবর একটি আবেদনপত্র জমা দিয়েছেন ঠিকই, কিন্তু সেটি এখনো গ্রহণ করা হয়নি। অভিমান থেকেই তিনি এই পদত্যাগপত্র জমা দিয়েছেন। এখনো কোনো সিদ্ধান্ত হয়নি, কার্যকরী পরিষদে আলোচনা করে এ বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

পদত্যাগপত্র জমা দিলেন জকসুর ক্রীড়া সম্পাদক

আপডেট সময় ০১:৩২:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ মে ২০২৬