ঢাকা ০২:৩৯ পূর্বাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

যুদ্ধবিরতি সত্ত্বেও লেবাননে অব্যাহত ইসরাইলি হামলা, নিহত আরও ৪১

আকাশ আন্তর্জাতিক ডেস্ক : 

লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরাইলের সর্বশেষ বিমান হামলায় অন্তত ১০ জন নিহত হয়েছেন। এ নিয়ে গত ২৪ ঘণ্টায় যুদ্ধবিরতি লঙ্ঘন করে চালানো হামলায় মোট নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ৪১ জনে। খবর আল জাজিরার।

লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, শনিবারের (২ মে) এই নতুন হামলার ফলে গত ২৪ ঘণ্টায় মোট নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ৪১ জনে। আর চলতি বছরের ২ মার্চ থেকে এখন পর্যন্ত মোট নিহতের সংখ্যা দাঁড়াল ২ হাজার ৬৫৯ জন এবং আহত হয়েছেন ৮ হাজার ১৮৩ জন।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে দেশটির ন্যাশনাল নিউজ এজেন্সি(এনএনএ) জানিয়েছে, নাবাতিয়েহ জেলার শৌকিন শহরে ইসরাইলি হামলায় তিনজন নিহত হয়েছেন।

এর আগে কফর দাজ্জাল গ্রামে একটি গাড়িতে হামলায় দু’জন নিহত হন। লোয়াইজেহ গ্রামে একটি বাড়িতে হামলায় আরও তিনজনের মৃত্যু হয়। এ ছাড়া শৌকিন গ্রামেও আরেকটি হামলায় দু’জন নিহত হয়েছেন বলে এনএনএ জানিয়েছে।

ইসরাইলি বাহিনী নাবাতিয়েহ শহরের আল-কুদস মোড়ের কাছে একটি বিমান হামলা চালায় এবং যুদ্ধবিমান টাইর জেলার সিদ্দিকিন শহরেও হামলা চালায়।

গত ১৭ এপ্রিল যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় লেবানন ও ইসরাইলের মধ্যে যুদ্ধবিরতি শুরু হলেও দখলদার বাহিনী তা বারবার লঙ্ঘন করছে। ইসরাইলের দাবি, তাদের হামলার লক্ষ্য লেবাননের সশস্ত্র সংগঠন হিজবুল্লাহর সদস্যরা। তবে তাদের হামলায় নিহতদের মধ্যে অধিকাংশই বেসামরিক নাগরিক।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

যুদ্ধবিরতি সত্ত্বেও লেবাননে অব্যাহত ইসরাইলি হামলা, নিহত আরও ৪১

আপডেট সময় ১১:৪৫:৩০ পূর্বাহ্ন, রবিবার, ৩ মে ২০২৬