ঢাকা ০৯:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এপ্রিলের ২৯ দিনে ৩ বিলিয়ন ডলার ছাড়াল প্রবাসী আয় সংসদে আমাদের প্রতিনিধিদের কণ্ঠ এবং রাজপথে আন্দোলন চলমান থাকবে: আসিফ মাহমুদ ৫-৮ আগস্ট অভিভাবকের ভূমিকা পালন করেছেন রাষ্ট্রপতি: স্বরাষ্ট্রমন্ত্রী প্রতিবেশীর সঙ্গে বন্ধুত্ব করব, কিন্তু স্বামী-স্ত্রীর মতো নয়: সংসদে গয়েশ্বর যুক্তরাষ্ট্রের ব্যর্থতার পর হরমুজে নতুন অধ্যায় শুরু হচ্ছে: মোজতবা সংসদে নিজেকে ‘শিশু মুক্তিযোদ্ধা’ দাবি করলেন জামায়াতের তাহের যুক্তরাষ্ট্র-ইসরায়েলের নতুন সামরিক পদক্ষেপ ক্ষতির কারণ হবে: পুতিন বিএনপি সবসময় জনগণের পাশে থেকে দেশের উন্নয়নে কাজ করেছে: সমাজকল্যাণ মন্ত্রী পেট্রোলের লাইন আর নাই, লোডশেডিংও কমে গেছে: সংসদে জ্বালানিমন্ত্রী সংবিধান না শরিয়াহ আইন, জামায়াতের অবস্থান স্পষ্ট করার আহ্বান

যুক্তরাষ্ট্র-ইসরায়েলের নতুন সামরিক পদক্ষেপ ক্ষতির কারণ হবে: পুতিন

আকাশ আন্তর্জাতিক ডেস্ক : 

যুক্তরাষ্ট্র ও ইসরায়েল আবার সামরিক পদক্ষেপ নিলে তা আন্তর্জাতিক সম্প্রদায়ের জন্য মারাত্মক ক্ষতির কারণ হবে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ফোনালাপের সময় এমন মন্তব্য করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

দুই নেতার ফোনালাপের বিষয়ে মস্কোর স্থানীয় সময় বুধবার ব্রিফ করেন ক্রেমলিনের সহকারী ইউরি উশাকভ। তিনি জানান, ৯০ মিনিটের ফোনালাপে ইরান যুদ্ধসহ বেশ কয়েকটি বিষয় নিয়ে আলোচনা হয়েছে। ট্রাম্পকে পুতিন বলেছেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যদি আবার সামরিক পদক্ষেপ নেয়, তাহলে তা শুধু ইরান ও প্রতিবেশীদের জন্য নয়, পুরো আন্তর্জাতিক সম্প্রদায়ের জন্য মারাত্মক ক্ষতির কারণ হবে।

ফোনালাপের বরাত দিয়ে ইউরি উশাকভ আরও বলেন, মধ্যপ্রাচ্যের যুদ্ধ নিয়ে কূটনৈতিক প্রচেষ্টায় সাধ্যের মধ্যে সব ধরনের সহায়তার প্রতিশ্রুতি দিয়েছে রাশিয়া। ইরানের সঙ্গে যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোকে ট্রাম্পের সঠিক সিদ্ধান্ত বলেও মনে করেন ভ্লাদিমির পুতিন। এতে আলোচনা এগোনোর সুযোগ তৈরি হয়েছে এবং সামগ্রিকভাবে পরিস্থিতি স্থিতিশীল হতে সহায়তা করবে।

এদিকে ফোনালাপের বিষয়ে ওয়াশিংটনে সাংবাদিকদের ব্রিফ করেন ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, পুতিনের সঙ্গে তাঁর খুব ভালো আলোচনা হয়েছে। এতে, ইরানের চেয়ে ইউক্রেন যুদ্ধই বেশি গুরুত্ব পেয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

ব্যাংকে চাকরির টাকায় সংসার চালানো কি হালাল, যা বললেন আহমাদুল্লাহ

যুক্তরাষ্ট্র-ইসরায়েলের নতুন সামরিক পদক্ষেপ ক্ষতির কারণ হবে: পুতিন

আপডেট সময় ০৬:২০:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬