ঢাকা ০৯:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এপ্রিলের ২৯ দিনে ৩ বিলিয়ন ডলার ছাড়াল প্রবাসী আয় সংসদে আমাদের প্রতিনিধিদের কণ্ঠ এবং রাজপথে আন্দোলন চলমান থাকবে: আসিফ মাহমুদ ৫-৮ আগস্ট অভিভাবকের ভূমিকা পালন করেছেন রাষ্ট্রপতি: স্বরাষ্ট্রমন্ত্রী প্রতিবেশীর সঙ্গে বন্ধুত্ব করব, কিন্তু স্বামী-স্ত্রীর মতো নয়: সংসদে গয়েশ্বর যুক্তরাষ্ট্রের ব্যর্থতার পর হরমুজে নতুন অধ্যায় শুরু হচ্ছে: মোজতবা সংসদে নিজেকে ‘শিশু মুক্তিযোদ্ধা’ দাবি করলেন জামায়াতের তাহের যুক্তরাষ্ট্র-ইসরায়েলের নতুন সামরিক পদক্ষেপ ক্ষতির কারণ হবে: পুতিন বিএনপি সবসময় জনগণের পাশে থেকে দেশের উন্নয়নে কাজ করেছে: সমাজকল্যাণ মন্ত্রী পেট্রোলের লাইন আর নাই, লোডশেডিংও কমে গেছে: সংসদে জ্বালানিমন্ত্রী সংবিধান না শরিয়াহ আইন, জামায়াতের অবস্থান স্পষ্ট করার আহ্বান

যুক্তরাষ্ট্রের ব্যর্থতার পর হরমুজে নতুন অধ্যায় শুরু হচ্ছে: মোজতবা

আকাশ আন্তর্জাতিক ডেস্ক :

দীর্ঘদিন প্রকাশ্যে না আসা ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির একটি বিবৃতি প্রচার করেছে রাষ্ট্রীয় টেলিভিশন। এতে মোজতবা বলেছেন, সামরিক আগ্রাসনের দুই মাস পর যুক্তরাষ্ট্রের পরিকল্পনা লজ্জাজনকভাবে ব্যর্থ হয়েছে।

বৃহস্পতিবার টেলিভিশনে মোজতবার বক্তব্য পড়ে শোনানোর আগে তেলের দাম গত চার বছরের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছিল। পরে তা কিছুটা কমে যায়। বিবৃতিতে খামেনি বলেন, এই সংকটে ইরান এখন চালকের আসনে আছে।

মোজতবা খামেনি বলেছেন, ‘এই অঞ্চলে বিশ্বের শক্তিধর দেশগুলোর সবচেয়ে বড় সামরিক আগ্রাসনের দুই মাস পর হয়েছে। যুক্তরাষ্ট্রের পরিকল্পনাও লজ্জাজনকভাবে ব্যর্থ। পারস্য উপসাগর ও হরমুজ প্রণালিতে এখন একটি নতুন অধ্যায় শুরু হচ্ছে।’ বিবৃতিতে তিনি হরমুজ প্রণালিতে ইরানি বাহিনীর নিয়ন্ত্রণ বজায় রাখার প্রশংসাও করেন।

এএফপির প্রতিবেদন অনুযায়ী, যুক্তরাষ্ট্রের নৌ-অবরোধ নিয়ে এক সতর্কতাও প্রত্যাখ্যান করেছেন খামেনি। সতর্কবার্তায় ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন, ইরানের ওপর অর্থনৈতিক চাপ বাড়াতে নৌ-অবরোধ আরও কয়েক মাস চলতে পারে।

সর্বোচ্চ নেতার পাশাপাশি বৃহস্পতিবার প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানও এক বিবৃতি দিয়েছেন। তিনি বলেন, সমুদ্রপথে কোনো ধরনের অবরোধ বা বিধিনিষেধ আরোপ আন্তর্জাতিক আইনের পরিপন্থী। এটি ব্যর্থ হতে বাধ্য। তিনি সতর্ক করে বলেন, ১৩ এপ্রিল থেকে শুরু হওয়া মার্কিন অবরোধ পারস্য উপসাগরের স্থিতিশীলতা ব্যাহত করবে।

Tag :
আপলোডকারীর তথ্য

ব্যাংকে চাকরির টাকায় সংসার চালানো কি হালাল, যা বললেন আহমাদুল্লাহ

যুক্তরাষ্ট্রের ব্যর্থতার পর হরমুজে নতুন অধ্যায় শুরু হচ্ছে: মোজতবা

আপডেট সময় ০৭:০৫:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬