ঢাকা ০৩:৪৫ অপরাহ্ন, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

হাতকড়া পরে বোনের জানাজায় আ.লীগ নেতা

আকাশ জাতীয় ডেস্ক: 

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে প্যারোলে মুক্তি পেয়ে হাতকড়া পরা অবস্থায় বোনের জানাজায় অংশ নিয়েছেন আসাদুজ্জামান চৌধুরী (৪৮) নামে এক আওয়ামী লীগ নেতা।

বুধবার (২২ এপ্রিল) দুপুরে ব্রাহ্মণবাড়িয়া কেন্দ্রীয় কারাগার থেকে ছয় ঘণ্টার প্যারোলে মুক্তি নিয়ে নাসিরনগর সদর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের ফুলপুর গ্রামের বাড়িতে যান আসাদুজ্জামান চৌধুরী। এ সময় তিনি স্ত্রী, সন্তান ও স্বজনদের জড়িয়ে ধরে সান্ত্বনা দেন। মঙ্গলবার রাতে নাসিরনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন মারা যান তার বড় বোন আফিয়া চৌধুরী (৫২)।

আসাদুজ্জামান চৌধুরী নাসিরনগর উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও জেলা পরিষদের সাবেক প্যানেল চেয়ারম্যান।

পরিবার সূত্রে জানা যায়, গত বছরের ৬ আগস্ট নাসিরনগর সদর ইউনিয়নের ফুলপুর মোড় বাজার থেকে একটি রাজনৈতিক মামলায় গ্রেফতার হন আসাদুজ্জামান চৌধুরী। বর্তমানে তিনি ব্রাহ্মণবাড়িয়া কেন্দ্রীয় কারাগারে রয়েছেন।

আসাদুজ্জামান চৌধুরীর ভাতিজা আশিকুর রহমান চৌধুরী বলেন, দুপুর ২টার দিকে তাকে ছয় ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি দেওয়া হয়। পরে পুলিশের একটি দল তাকে বাড়িতে নিয়ে আসেন। জানাজায় অংশ নেওয়ার পর নির্ধারিত সময় শেষে তাকে আবার কারাগারে ফিরিয়ে নেওয়া হয়।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

হাতকড়া পরে বোনের জানাজায় আ.লীগ নেতা

আপডেট সময় ০২:০০:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬