ঢাকা ০৫:২০ অপরাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আমাদের বাণিজ্য পরিপূর্ণভাবে চীন নির্ভর হয়ে পড়েছে: তথ্যমন্ত্রী ঝালকাঠিতে হাত বাঁধা অবস্থায় গৃহবধূর মরদেহ উদ্ধার, দুই ফ্ল্যাটে চুরি খেলাধুলা সীমান্ত পেরিয়ে শান্তি ও বন্ধুত্বের সেতুবন্ধন গড়ে তোলে: প্রতিমন্ত্রী আমিনুল পদত্যাগ করলেন জয়পুরহাট এনসিপির আহ্বায়ক এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল তিন বছর বাড়ানোর আহ্বান বাণিজ্যমন্ত্রীর দেরি করে যাওয়ায় নিজ এলাকার বন্যার্তদের কাছে ক্ষমা চাইলেন স্বরাষ্ট্রমন্ত্রী বন্যায় ক্ষতিগ্রস্ত সড়ক-মহাসড়ক দ্রুত সংস্কারের নির্দেশ: সড়ক প্রতিমন্ত্রী কানাডার ওপর ক্ষেপেছেন ট্রাম্প, নতুন শুল্ক আরোপের হুমকি শাহজালাল (রহ.) মাজারে সিন্ডিকেট নিয়ে ভয়াবহ তথ্য দিলেন সাবেক ডিসি সারোয়ার আলম বাড়ির সামনে থেকে নিখোঁজ, দুই দিন পর মরদেহ মিলল পাটখেতে

বাংলাদেশে নীতির অনিশ্চয়তা আমাদের ভয়ের কারণ: ব্রুনাইয়ের রাষ্ট্রদূত

আকাশ জাতীয় ডেস্ক:

বিদেশিরা বাংলাদেশে বিনিয়োগ নিয়ে অনিশ্চয়তার ভয়ে থাকেন বলে মন্তব্য করেছেন বাংলাদেশে নিযুক্ত ব্রুনাইয়ের রাষ্ট্রদূত হাজি হারিস বিন ওসমান। তিনি বলেন, যখনই বাংলাদেশে সরকার পরিবর্তন হয়, তখনই নীতির পরিবর্তন হয়। এ নিয়ে আমরা ভয়ে থাকি। বাংলাদেশে একটি স্থিতিশীল ব্যবসায়িক পরিবেশ নিশ্চিত করা গেলে ব্রুনাই থেকে সরাসরি বিনিয়োগ আসার পথ সুগম হবে। যা দক্ষিণ-পূর্ব এশিয়ার বাজারে পণ্য সরবরাহে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

রোববার সকালে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে নওয়াব সলিমুল্লাহ একাডেমি আয়োজিত ‘বাংলাদেশ ও ব্রুনাইয়ের মাঝে বাণিজ্যিক সম্পর্ক উন্নয়ন’ শীর্ষক সভায় তিনি এসব কথা বলেন।

বাণিজ্য মেলা নিয়ে এক প্রশ্নের জবাবে রাষ্ট্রদূত বলেন, এক্সপোর্ট প্রমোশন ব্যুরো (ইপিবি) বা সংশ্লিষ্ট ফেডারেশনের মাধ্যমে উভয় দেশের মধ্যে বাণিজ্য মেলার উদ্যোগ নিলে তা বাস্তবায়ন করা সম্ভব হবে। তবে বাংলাদেশে অনুষ্ঠিত বাণিজ্য মেলাগুলোর পরিকল্পনা বিশ্বজুড়ে সঠিকভাবে প্রচার করা হয় না। বিদেশি বিনিয়োগকারী ও ব্যবসায়ীদের আকৃষ্ট করতে বিডা, ইপিবি এবং বিদেশে থাকা বাংলাদেশি দূতাবাসগুলোকে আরও সক্রিয় ভূমিকা নিতে হবে।

চেম্বার অব কমার্স গঠনের বিষয়ে তিনি বলেন, ‘ব্রুনাই-বাংলাদেশ চেম্বার অব কমার্স’ গঠন নিয়ে একাধিক উদ্যোগ নেওয়া হয়েছিল। আশা করি, দুই দেশের ব্যবসায়ীদের সেতুবন্ধন হিসেবে ‘ব্রুনাই-বাংলাদেশ চেম্বার অব কমার্স’ গঠনের বিষয়টিও সংশ্লিষ্টদের বিবেচনার জন্য আহ্বান জানান তিনি।

বিনিয়োগ নিয়ে তিনি জানান, বাংলাদেশে অর্থনৈতিক অঞ্চল নিয়ে খুব বেশি না হলেও বেশ কিছু ভালো উদাহরণ রয়েছে। আমি সম্প্রতি একটি অর্থনৈতিক অঞ্চলে পরিদর্শন করেছি, সেখানে জাপান ও জার্মানির প্রতিষ্ঠান দেখেছি। অর্থনৈতিক অঞ্চলে বিনিয়োগ আকর্ষণ করতে হবে। আমি শুনেছি, বিশেষ অর্থনৈতিক অঞ্চল স্বাধীনভাবে কাজ করতে পারে। ফলে তারা বিনিয়োগের অনেকগুলো বাধা দূর করতে পারে।

কৃষি খাতে সহযোগিতার বিষয়ে রাষ্ট্রদূত বলেন, ব্রুনাই বাংলাদেশ থেকে সুগন্ধি চাল আমদানিতে আগ্রহী। যদিও অতীতে প্রাকৃতিক দুর্যোগের কারণে তা সম্ভব হয়নি। তবে সুগন্ধি চালের পাশাপাশি আম ও কাঁঠালের মতো কৃষি পণ্য রপ্তানির বড় বাজার হতে পারে ব্রুনাই।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আমাদের বাণিজ্য পরিপূর্ণভাবে চীন নির্ভর হয়ে পড়েছে: তথ্যমন্ত্রী

বাংলাদেশে নীতির অনিশ্চয়তা আমাদের ভয়ের কারণ: ব্রুনাইয়ের রাষ্ট্রদূত

আপডেট সময় ১১:৩০:১৮ অপরাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬