ঢাকা ০৩:১৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নেপালকে হারিয়ে টানা তৃতীয়বার সাফের ফাইনালে বাংলাদেশ ভারতের বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে মামলা করা উচিত: নাসীরুদ্দীন পাটওয়ারী রুমিন ফারহানার বক্তব্যের প্রতিবাদে বিক্ষোভ বরগুনায় ডাকবাংলো থেকে দুই শিশু ও মায়ের মরদেহ উদ্ধার মায়ের প্রতি অবহেলা: শাস্তি পাবেন সেই যুগ্ম সচিব বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ প্রত্যাহার মুক্তিযোদ্ধাদের অসম্মান করলে আরেকটি গণঅভ্যুত্থান হবে: প্রতিমন্ত্রী ইশরাক এমপিদের সংসদের কার্যপ্রণালি বিধির জ্ঞান থাকা আবশ্যক : স্পিকার ইরানের সুপ্রিম লিডার মোজতবার সঙ্গে সাক্ষাৎ করতে চান ট্রাম্প ইরান পারমাণবিক অস্ত্র তৈরি করবে না, দাবি ট্রাম্পের

স্কুলপড়ুয়া শিশুকে ধর্ষণের অভিযোগ, অভিযুক্তকে পুলিশে সোপর্দ

আকাশ জাতীয় ডেস্ক:

নরসিংদীর মাধবদী থানাধীন এলাকায় এক স্কুলে পড়ুয়া শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। রবিবার (১৯ এপ্রিল) দুপুরে সদর উপজেলার মহিষাশুরা ইউনিয়নে এ ঘটনাটি ঘটে। পুলিশের তথ্য অনুযায়ী, অভিযুক্ত ব্যক্তি চকলেটের প্রলোভন দেখিয়ে শিশুটিকে নিজের বাড়িতে নিয়ে যায়। ঘটনার পর শিশুটি আহত অবস্থায় পরিবারের কাছে ফিরে আসে।

পরিবারের সদস্যরা শিশুটিকে উদ্ধার করে দ্রুত নরসিংদী সদর হাসপাতালে ভর্তি করেন, যেখানে তার চিকিৎসা চলছে।

অভিযুক্তের নাম আবুল হোসেন (৫৫)। তিনি সদর উপজেলার মহিষাশুরা ইউনিয়নের বালুসাইর গ্রামের বাসিন্দা এবং হালিম মাস্টারের ছেলে। ঘটনার খবর এলাকায় ছড়িয়ে পড়লে স্থানীয়দের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। বিক্ষুব্ধ জনতা অভিযুক্তকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করে।

খবর পেয়ে মাধবদী থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্তকে থানায় হেফাজতে নেয় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুলিশ জানিয়েছে, ভুক্তভোগী শিশুর পিতা বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন।

মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন বলেন, আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। ঘটনার পর এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে পুলিশি নজরদারি জোরদার করা হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

স্কুলপড়ুয়া শিশুকে ধর্ষণের অভিযোগ, অভিযুক্তকে পুলিশে সোপর্দ

আপডেট সময় ০৯:১৪:১৭ অপরাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬