ঢাকা ১০:৪৭ অপরাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

সরকারের কাঁধে শেখ হাসিনার ভূত চেপেছে: মামুনুল হক

আকাশ জাতীয় ডেস্ক: 

বর্তমান সরকারের কাঁধে শেখ হাসিনার ভূত চেপেছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ খেলাফত মজলিশের আমির মামুনুল হক।

সোমবার (১৩ এপ্রিল) দুপুরে রাজধানীর কাকরাইলের ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন (আইইডিবি) মিলনায়তনে ১১ দলীয় জোটের সেমিনারে সভাপতির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

‘গণভোটের রায়ের বিরুদ্ধে সরকার সংকটের মুখোমুখি দেশ’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্য দেন জামায়াতের আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।

মামুনুল হক বলেন, বর্তমান সরকারের কাঁধে শেখ হাসিনার ভূত চেপেছে। সেটা হলো জনগণকে অপমান করার ভূত। হাসিনার ১৫ বছরের শাসনকে সংক্ষেপে মূল্যায়ন করলে সেটা ছিল জনগণকে নিয়ে উপহাস করা। যখন তখন যেভাবে ইচ্ছা অপমান করা।

তিনি বলেন, শেখ হাসিনা বাংলাদেশের মানুষকে শুনিয়েছিল, নতুন এক গণতন্ত্রের সংজ্ঞা— উন্নয়নের গণতন্ত্র। জনগণের মতামত লাগবে না, তিনি মেট্রোরেল আর পদ্মাসেতু দিয়ে গণতন্ত্র বাস্তবায়ন করেছিলেন। সর্বশেষ শেখ হাসিনার ফ্যাসিবাদী শাসনের কফিনে যে পেরেকটা ঠুকেছিল, সেটাও ছিল জনগণকে অপমান করার এক বীভৎস দৃষ্টান্ত। চার কোটি ছাত্র-জনতাকে বলেছিল, রাজাকারের নাতিপুতি।

বর্তমান সরকারের বিরুদ্ধে জনগণের অধিকার ক্ষুণ্ন করার অভিযোগ করে তিনি বলেন, জনগণের সার্বভৌমত্বের প্যারালাল হিসেবে দাঁড় করানো হয় তাদের দুই তৃতীয়াংশের সংখ্যাগরিষ্ঠতাকে। সংসদে দাঁড়িয়ে গোটা দেশের জনগণকে মুর্খ সাব্যস্ত করা হয়।

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহ উদ্দিন আহমদের উদ্দেশে তিনি বলেন, বলেন নাই উনি, এ দেশের জনগণ না বুঝে ভোট দিয়েছে? গোটা দেশের জনগণকে মুর্খ সাব্যস্ত করে উনি মাস্টার সাজেন। মাস্টার সেজে এ দেশের জনগণ ও জনগণকে প্রতিনিধিত্ব করা ৩০০ সংসদ সদস্যকে সংবিধান শেখান। দাম্ভিকতার একটা সীমা থাকা উচিত। জনগণকে অপমান করার এ ভূত আসলে নতুন ভূত না। শেখ হাসিনার পুরাতন সেই ভূত আপনাদের কাঁধে এসেছে।

Tag :
আপলোডকারীর তথ্য

সৌদি বিমানবন্দরে হামলা: ঢাকায় ১৫৯ ফ্লাইট বাতিল ও হাজারো যাত্রী বিপাকে

সরকারের কাঁধে শেখ হাসিনার ভূত চেপেছে: মামুনুল হক

আপডেট সময় ০৯:১৫:২০ অপরাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬