ঢাকা ০৪:৪২ পূর্বাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ, চোখে গুরুতর আঘাত পেলেন যাত্রী স্বরাষ্ট্রমন্ত্রী সীমান্ত হত্যাকে বৈধতা দিয়েছেন: হাসনাত আবদুল্লাহ মাইলস্টোন ট্র্যাজেডির বর্ষপূতি: শোককে শক্তিতে পরিণত করে এগোতে হবে: ডা. জুবাইদা লুটপাটের জন্য ছাত্রজনতা রক্ত দেয়নি: হাসনাত আবদুল্লাহ যুক্তরাষ্ট্র ইরানে আঘাত না হানলে আজ ইসরাইলের অস্তিত্ব থাকত না: ডোনাল্ড ট্রাম্প রাজধানীতে বিএনপি কর্মীকে কুপিয়ে হত্যা গণতন্ত্র না থাকায় অনেক এলাকার সমস্যা গুরুত্ব পায়নি: ডেপুটি স্পিকার ছাত্র-জনতার অধিকার রক্ষায় দলীয় প্রভাবমুক্ত রাষ্ট্রকাঠামো গড়ার বিকল্প নেই:নাসীরুদ্দীন পাটওয়ারী স্কুলমুখী করতে সাড়ে তিন লাখ শিশুকে স্কুল ড্রেস দেবে সরকার: শিক্ষামন্ত্রী প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে বিক্ষোভ, আটক রাহুল-প্রিয়াঙ্কা

চিকিৎসার জন্য বাবাকে নিয়ে ঢাকা আসার পথে সড়ক দুর্ঘটনায় ছেলের মৃত্যু

আকাশ জাতীয় ডেস্ক:

বাবাকে নিয়ে ডাক্তার দেখাতে যাওয়ার পথে চাঁদপুরের ফরিদগঞ্জে সড়ক দুর্ঘটনায় রাকিব হোসেন (২১) নামে এক কলেজ শিক্ষার্থী নিহত হয়েছেন। এ সময় নিহতের বাবা আবুল হাসেম (৬০) গুরুতর আহত হয়েছেন।

শনিবার (৪ এপ্রিল) সকালে চাঁদপুর-লক্ষ্মীপুর আঞ্চলিক সড়কে ফরিদগঞ্জ উপজেলার ধানুয়া বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

রাকিব হোসেন পার্শ্ববর্তী লক্ষীপুর জেলার রামগঞ্জ উপজেলার নারায়নপুর গ্রামের মিয়াজী বাড়ির আবুল হাসেমের ছেলে এবং চাঁদপুর সরকারি কলেজে অনার্স (সম্মান) প্রথম বর্ষের ছাত্র।

স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, সিএনজিচালিত অটোরিকশা নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা একটি খেজুর গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে অটোরিকশা দুমড়ে-মুচড়ে যায় এবং আরোহী দুজনই গুরুতর আহত হন।

তাৎক্ষণিকভাবে স্থানীয়রা তাদের উদ্ধার করে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রাকিব হোসেনকে মৃত ঘোষণা করেন। আশঙ্কাজনক অবস্থায় তার বাবা আবুল হাসেম চিকিৎসাধীন রয়েছে।

মৃত রাকিবের সহপাঠী মো. রাসেল হোসেন বলেন, রাকিব হোসেন তার বাবার চোখের চিকিৎসার জন্য ডাক্তার দেখাতে ঢাকার উদ্দেশে বাড়ি থেকে বের হন। পথে সড়ক দুর্ঘটনায় তার মৃত্যু হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে ফরিদগঞ্জ থানার ওসি এমদাদুল হক বলেন, রাকিব হোসেনের মরদেহ উদ্ধার ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ঘটনাস্থল থেকে অটোরিকশাটি জব্দ করা হয়েছে। অজ্ঞাত অটোচালক পালিয়ে গেছে। আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ, চোখে গুরুতর আঘাত পেলেন যাত্রী

চিকিৎসার জন্য বাবাকে নিয়ে ঢাকা আসার পথে সড়ক দুর্ঘটনায় ছেলের মৃত্যু

আপডেট সময় ০৯:২৬:৫৭ অপরাহ্ন, শনিবার, ৪ এপ্রিল ২০২৬