ঢাকা ০৫:১৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২

রেকর্ড দাম পাওয়া গ্রিনকে বোলিং করতে দিচ্ছে না অস্ট্রেলিয়া, ক্ষুব্ধ কেকেআর

আকাশ স্পোর্টস ডেস্ক :

আইপিএলের ইতিহাসে সবচেয়ে দামি বিদেশি ক্রিকেটার হিসেবে কলকাতা নাইট রাইডার্সে যোগ দেওয়া অস্ট্রেলিয়ার ক্যামেরন গ্রিন প্রথম ম্যাচেই বোলিং করতে পারেননি। এরপর ক্রিকেট অস্ট্রেলিয়াকে সরাসরি খোঁচা দিলেন কেকেআর অধিনায়ক আজিঙ্কা রাহানে।

গত ডিসেম্বরের নিলামে ২৫ কোটি ২০ লাখ রুপিতে গ্রিনকে কিনেছিল তিনবারের চ্যাম্পিয়ন কলকাতা। রোববার মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে ওয়াংখেড়ে স্টেডিয়ামে কলকাতা ২২০ রান করে। গ্রিন তিন নম্বরে নেমে ১০ বলে ১৮ রান করে আউট হন।

কিন্তু মুম্বাই এই লক্ষ্য পাঁচ বল বাকি থাকতেই লক্ষ্য ছুঁয়ে ফেলে। চোটের কারণে এই ম্যাচে গ্রিনকে বোলিংও করাতে পারেনি কলকাতা। ম্যাচের পর গ্রিনকে বোলিংয়ে না দেওয়ার কারণ জানতে চাইলে রাহানে সরাসরি বলেছেন, ‘এই প্রশ্নটা পারলে ক্রিকেট অস্ট্রেলিয়াকে গিয়ে করুন!’

সোমবার ক্রিকেট অস্ট্রেলিয়া জানিয়েছে, গ্রিনের পিঠের নিচের অংশে চোট রয়েছে, তাই ‘সীমিত সময়ের জন্য’ তাকে বোলিং থেকে বিরত রাখতে হচ্ছে। এক মুখপাত্র বলেছেন, ‘ক্যামেরন প্রায় ১০ থেকে ১২ দিনের মধ্যে বোলিংয়ে ফেরার লক্ষ্যে ভারতে তার বোলিং লোড ধীরে ধীরে বাড়াচ্ছেন। কেকেআরকে এই তথ্য জানানো হয়েছে এবং তারা সম্পূর্ণ অবগত।’

২৬ বছর বয়সী গ্রিন ২০২৪ সালে পিঠের অস্ত্রোপচারের পর থেকে সতর্কভাবে পরিচালিত হচ্ছেন। ফেব্রুয়ারির টি-টোয়েন্টি বিশ্বকাপে তিনি মাত্র সাতটি বল করেছিলেন। পরে সংবাদ সম্মেলনে রাহানে বলেছেন, ‘চ্যালেঞ্জিং পরিস্থিতি, কারণ আমাদের বোলাররা আহত। তবে এটি অন্য খেলোয়াড়দের জন্যও নিজেকে চেনানোর ভালো সুযোগ।’

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সৌদির দুই বিমানবন্দরে হুতি হামলায় নিহত ৩, আহত ৩৬

রেকর্ড দাম পাওয়া গ্রিনকে বোলিং করতে দিচ্ছে না অস্ট্রেলিয়া, ক্ষুব্ধ কেকেআর

আপডেট সময় ০১:২৫:০৪ অপরাহ্ন, সোমবার, ৩০ মার্চ ২০২৬