ঢাকা ০৫:১৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২

পাকিস্তানের ক্রিকেটে নতুন বিতর্ক, খেসারত দিতে হলো মোস্তাফিজের দলকে

আকাশ স্পোর্টস ডেস্ক :

২ ওভারে করাচি কিংসের প্রয়োজন ছিল ২৩ রান, মোস্তাফিজুর রহমান ১৯ নম্বর ওভারে দিয়ে গিয়েছিলেন ৯ রান। শেষ ওভারে প্রয়োজনটা ১৪ রানে নেমে আসার জায়গায় নেমে গেল একেবারে ৯ রানে। শেষমেশ সে রানটা ওয়াহাব রিয়াজ দিয়েছেন ৩ বলেই। ম্যাচটা হারে মোস্তাফিজের দল লাহোর।

হুট করে ৫ রান কমে যাওয়ার কারণটা ‘ঘটিয়েছেন’ লাহোর কালান্দার্সের ব্যাটার ফখর জামান। তার বিরুদ্ধে অভিযোগ ওঠে বল ট্যাম্পারিংয়ের, তার ফলেই ৫ রান শাস্তি পায় লাহোর। এই বিষয়টা নিয়ে পাকিস্তান ক্রিকেটে জন্ম নিয়েছে নতুন এক বিতর্ক।

পাকিস্তান সুপার লিগে (পিএসএল) করাচি কিংসের বিপক্ষে ম্যাচে বল ট্যাম্পারিংয়ের অভিযোগে অভিযুক্ত হয়েছেন লাহোর কালান্দার্সের ব্যাটার ফখর জামান। পিসিবি জানিয়েছে, ম্যাচ রেফারি রোশান মাহানামার নেতৃত্বে শুনানিতে ফখর এই অভিযোগ অস্বীকার করেছেন।

আগামী ৪৮ ঘণ্টার মধ্যে আরেকটি শুনানি হবে এবং এরপর ম্যাচ রেফারি রায় জানাবেন। দোষী প্রমাণিত হলে লেভেল ৩ অপরাধের সর্বনিম্ন শাস্তি হিসেবে এক ম্যাচের নিষেধাজ্ঞা পেতে পারেন তিনি।

ঘটনাটি ঘটে ম্যাচের শেষ ওভারে। করাচির জয়ের জন্য তখন দরকার ছিল ১৪ রান। হারিস রউফ শেষ ওভার বোলিং করতে যাওয়ার সময় লাহোর অধিনায়ক শাহিন শাহ আফ্রিদি, ফখর জামান ও রাউফ একসঙ্গে বল নিয়ে আলোচনা করছিলেন। আম্পায়ার ফয়সাল আফ্রিদি বল নিয়ে পরীক্ষা করেন এবং বাংলাদেশের আম্পায়ার শরফুদ্দৌলার সঙ্গে দীর্ঘ আলোচনা করেন। দুই আম্পায়ার সিদ্ধান্তে আসেন যে বলটি ইচ্ছাকৃতভাবে নষ্ট করা হয়েছে। ফলে করাচিকে পাঁচটি পেনাল্টি রান দেওয়া হয় এবং বল পরিবর্তন করা হয়।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সৌদির দুই বিমানবন্দরে হুতি হামলায় নিহত ৩, আহত ৩৬

পাকিস্তানের ক্রিকেটে নতুন বিতর্ক, খেসারত দিতে হলো মোস্তাফিজের দলকে

আপডেট সময় ১১:১০:৪৬ পূর্বাহ্ন, সোমবার, ৩০ মার্চ ২০২৬