ঢাকা ০৫:১৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২

ছক্কা মারা শেখাতে চান রাসেল

আকাশ স্পোর্টস ডেস্ক :

আজ রাত ৮টায় মুম্বাই ইন্ডিয়ান্সের মুখোমুখি হবে কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)। এই ম্যাচের মধ্য দিয়ে আইপিএলের চলতি আসরশুরু কেকেআরের। এই ম্যাচে অংশ নিতে ইতিমধ্যেই মুম্বাই পৌঁছেছে কেকেআর।

ম্যাচের আগে ফুরফুরে মেজাজে প্রস্তুতি শুরু করেছে নাইট রাইডার্স। মুম্বাই বরাবরই নাইটদের বিরুদ্ধে শক্ত প্রতিপক্ষ। দুই দলের ম্যাচে নাইটরা জিতেছে মাত্র ১১ বার। মুম্বাই জিতেছে ২৪ বার। এবার সেই ব্যবধান কমাতে চান আজিঙ্কা রাহানেরা।

প্রথম ম্যাচে নামার আগে অধিনায়ক রাহানের চিন্তায় বোলিং। দলে একমাত্র বিদেশি পেসার জিম্বাবুয়ের ব্লেসিং মুরাজাবানি। দলের পেস বোলিংয়ের দায়িত্বে থাকবেন বৈভব অরোরা। তবে যে বিষয়ে সবথেকে বেশি আলোচনা হচ্ছে, সেই পাওয়ার হিটিং নিয়ে বেশ চর্চা করছে নাইট শিবির।

দলের পাওয়ার হিটিং কোচ আন্দ্রে রাসেল এবার নতুন ভূমিকায়। শেষ ১১ বছর ধরে তিনি দলের গুরুত্বপূর্ণ অলরাউন্ডার থাকলেও এবার তাকে দেখা যাবে ডাগআউটে। আইপিএল থেকে এ বছরই অবসর নিয়েছেন রাসেল। অবসর নেওয়ার পর তাকে নতুন দায়িত্ব দিয়েছে কেকেআর।

কলকাতা নাইট রাইডার্সের পোস্ট করা একটি ভিডিওতে দেখা যায়, দলের ক্রিকেটারদের ছক্কা মারা শেখাচ্ছেন রাসেল। কেউ ভুল করলে বুঝিয়ে দিচ্ছেন, আবার কেউ ভালো শট মারলে প্রশংসা করছেন। নাইটদের চলতি মৌসুমে বড় তারকা ফিন অ্যালেন, টিম সেইফার্ট শুরু থেকেই আক্রমণাত্মক ক্রিকেট খেলেন। তাদের পেছনে বিশেষ সময় ব্যয় করেন রাসেল।

নতুন দায়িত্ব পেয়ে শুক্রবার আন্দ্রে রাসেল বলেন, আমি প্লেয়ারদের ছক্কা মারা শেখাই। আমার মানসিকতায় কোনও বদল হবে না। এদের কারও সঙ্গে আমি খেলেছি, কারও বিপক্ষে। সুতরাং, আমার কোনও অসুবিধে হওয়ার কথা নয়।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সৌদির দুই বিমানবন্দরে হুতি হামলায় নিহত ৩, আহত ৩৬

ছক্কা মারা শেখাতে চান রাসেল

আপডেট সময় ০৬:১৫:০২ অপরাহ্ন, রবিবার, ২৯ মার্চ ২০২৬