ঢাকা ০৫:০১ অপরাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ১৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কামরাঙ্গীচরে যৌতুকের জন্য স্ত্রীকে হত্যা, ১৪ বছর পর স্বামীর মৃত্যুদণ্ড মুক্তিযুদ্ধকে কৌশলে ভুলিয়ে দেয়ার চেষ্টা সফল হবে না: রিজভী মশক নিধনে বর্তমান ওষুধ কার্যকরী হলেও বিকল্প ভাবছি: আবদুস সালাম ট্রাম্পের অনুষ্ঠানে হামলার উদ্দেশ্য কী ছিল, মুখ খুললেন হামলাকারী ‘গুপ্তদের কারণেই ফ্যাসিবাদ বিদায় নিয়েছে, এটি আমাদের অহংকার’ প্রশ্নফাঁস রোধে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করছে সরকার: মাহদী আমিন বেকারত্ব দূর করতে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো পিছিয়ে আছে: শিক্ষামন্ত্রী এক ভাই খুন, আরেক ভাই আটক, বাবার লাশ রেললাইনের পাশে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক বৈঠক অনুষ্ঠিত হামলা চালিয়ে ইরান যুদ্ধে জয়ী হওয়া থেকে বিচ্যুত করা যাবে না: ট্রাম্প

লেবাননে ইসরাইলি হামলায় ৩ সাংবাদিক নিহত

আকাশ আন্তর্জাতিক ডেস্ক :

লেবাননে ইসরাইলি হামলায় তিন সাংবাদিক নিহত হয়েছেন। তাদের মধ্যে হিজবুল্লাহর মালিকানাধীন একটি টেলিভিশন নেটওয়ার্কে কর্মরত একজন সাংবাদিকও ছিলেন।

হিজবুল্লাহর মালিকানাধীন আল মানার টেলিভিশন জানিয়েছে, তাদের সাংবাদিক আলী শুয়াইব যে গাড়িতে ছিলেন, সেটিকে লক্ষ্য করে চালানো ইসরাইলি হামলায় তিনি নিহত হন।

এদিকে, ইসরাইলি সামরিক বাহিনী শুয়াইবকে ‘একজন সন্ত্রাসী’ হিসেবে অভিযুক্ত করেছে, যিনি সাংবাদিকের ছদ্মবেশে দক্ষিণ লেবাননে ইসরাইলি সৈন্যদের অবস্থান ফাঁস করছিলেন।

তবে, তার মৃত্যুর খবর ঘোষণা করে প্রকাশিত প্রতিবেদনে আল মানার শুয়াইবকে প্রতিরোধ গণমাধ্যমের একজন আইকন বলে অভিহিত করে।

অন্যদিকে, কমিটি টু প্রটেক্ট জার্নালিস্টস (সিপিজে) জানায়, তারা এই হামলার তদন্ত করছে এবং আরও বলেছে যে, ‘সাংবাদিকরা বৈধ লক্ষ্যবস্তু নন, তারা যে প্রতিষ্ঠানেই কাজ করুন না কেন।’

সিপিজে তাদের বিবৃতিতে আরও বলেছে, ‘এই যুদ্ধে এবং এর আগের দশকগুলোতে আমরা একটি উদ্বেগজনক প্রবণতা দেখেছি, যেখানে ইসরাইল কোনো বিশ্বাসযোগ্য প্রমাণ ছাড়াই সাংবাদিকদের সক্রিয় যোদ্ধা ও সন্ত্রাসী হিসেবে অভিযুক্ত করছে।’

ইসরাইলি হামলায় ভাইবোন ফাতিমা ফতুনি ও মোহাম্মদ ফতুনি নামে আরও দুই সাংবাদিকও নিহত হয়েছেন বলে জানিয়েছে ইরান ও হিজবুল্লাহপন্থি আল মায়াদিন চ্যানেল।

লেবাননের প্রেসিডেন্ট এই হামলাকে একটি ‘জঘন্য অপরাধ’ বলে অভিহিত করেছেন।

Tag :
আপলোডকারীর তথ্য

কামরাঙ্গীচরে যৌতুকের জন্য স্ত্রীকে হত্যা, ১৪ বছর পর স্বামীর মৃত্যুদণ্ড

লেবাননে ইসরাইলি হামলায় ৩ সাংবাদিক নিহত

আপডেট সময় ০২:০০:২৩ অপরাহ্ন, রবিবার, ২৯ মার্চ ২০২৬