ঢাকা ০৬:৩৩ অপরাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

এবার ট্রাম্পকে কঠোর হুঁশিয়ারি দিলেন ইরানের নির্বাসিত যুবরাজ পাহলভী

আকাশ আন্তর্জাতিক ডেস্ক :

ইরানের নির্বাসিত যুবরাজ এবং প্রখ্যাত বিরোধী নেতা রেজা পাহলভী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে তেহরানের বর্তমান শাসনগোষ্ঠীর সঙ্গে কোনো ধরনের নতুন চুক্তিতে না জড়ানোর জন্য কঠোর হুঁশিয়ারি দিয়েছেন।

শনিবার (২৮ মার্চ) এক সাক্ষাৎকারে তিনি জোর দিয়ে বলেন, ইসলামিক রিপাবলিকের বর্তমান নেতাদের সঙ্গে কোনো সমঝোতা শেষ পর্যন্ত ব্যর্থ হতে বাধ্য এবং এটি ইরানি জনগণের গণতান্ত্রিক আকাঙ্ক্ষাকে ক্ষতিগ্রস্ত করবে।

রেজা পাহলভী মনে করেন, ইরানের বর্তমান সরকার তাদের আদর্শিক অবস্থান থেকে কখনোই সরবে না এবং যে কোনো চুক্তিকে তারা কেবল নিজেদের ক্ষমতা টিকিয়ে রাখার হাতিয়ার হিসেবে ব্যবহার করবে। তিনি ট্রাম্প প্রশাসনের প্রতি আহ্বান জানিয়ে বলেন, ওয়াশিংটনের উচিত বর্তমান শাসকগোষ্ঠীর সঙ্গে আলোচনার পরিবর্তে ইরানের সাধারণ মানুষ এবং গণতান্ত্রিক পরিবর্তনের পক্ষে থাকা শক্তিগুলোর দিকে সহায়তার হাত বাড়িয়ে দেওয়া। তার মতে, তেহরানের ওপর সর্বোচ্চ চাপ প্রয়োগ অব্যাহত রাখাই হবে সঠিক কৌশল।

দীর্ঘদিন ধরে দেশের বাইরে থাকা এই নেতা আরও উল্লেখ করেন, ইরানের জনগণ একটি পরিবর্তন চায় এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের উচিত তাদের সেই ইচ্ছার প্রতি সম্মান দেখানো। বর্তমান ব্যবস্থার ভেতরে থেকে কোনো সংস্কার বা চুক্তির মাধ্যমে মধ্যপ্রাচ্যে দীর্ঘস্থায়ী শান্তি আনা সম্ভব নয় বলেও তিনি দাবি করেন।

ট্রাম্পের ‘শর্তহীন আত্মসমর্পণের’ ডাক বা কঠোর অবস্থানের মধ্যে পাহলভীর এই বক্তব্য ওয়াশিংটনের ইরান নীতিতে নতুন মাত্রা যোগ করতে পারে বলে বিশ্লেষকরা মনে করছেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মঙ্গলবার শপথ নেবেন নবনির্বাচিত দুই সংসদ সদস্য

এবার ট্রাম্পকে কঠোর হুঁশিয়ারি দিলেন ইরানের নির্বাসিত যুবরাজ পাহলভী

আপডেট সময় ০২:০৭:৩৬ অপরাহ্ন, রবিবার, ২৯ মার্চ ২০২৬