ঢাকা ০৯:২৯ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

শ্রীপুরে গ্যাস সিলিন্ডারের লিকেজ থেকে আগুনে দগ্ধ অধ্যক্ষের মৃত্যু

আকাশ জাতীয় ডেস্ক:

ঈদের ছুটিতে গ্রামের বাড়িতে গিয়েছিলেন ঢাকা অক্সব্রিজ ইন্টারন্যাশনাল স্কুলের অধ্যক্ষ সাহেদা আহমদ। রান্না করতে গিয়ে হঠাৎ গ্যাস সিলিন্ডারের লিকেজ থেকে আগুন ধরে এই শিক্ষিকার দেহের প্রায় ৫৫ ভাগই ঝলসে যায়। দ্রত রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয় তাকে।

রোববার সকালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন অধ্যক্ষ সাহেদা আহমেদ।

গত বুধবার (২৫ মার্চ) রাতে গাজীপুরের শ্রীপুর উপজেলার গাজীপুর গ্রামে এ ঘটনা ঘটে। তিনি ওই গ্রামের বাসিন্দা ও গাজীপুর উচ্চ বিদ্যালয়ের সভাপতি প্রফেসর জসিম উদ্দিনের স্ত্রী। তিনি ঢাকায় বাস করতেন।

নিহতের স্বজনরা জানান, ঈদের ছুটিতে পরিবারের অন্য সব সদস্যের সঙ্গে গ্রামের বাড়িতে যান সাহেদা। বুধবার রাতে রান্নাঘরে গ্যাস সিলিন্ডার থেকে লিকেজ হলে মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে পুরো ঘরে। এতে তিনি গুরুতর দগ্ধ হন। দ্রুত তাকে উদ্ধার করে মাওনা আলহেরা হাসপাতালে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা প্রদান শেষে তাকে ঢাকায় জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে আনা হয়।

প্রফেসর জসিম উদ্দিন বলেন, তার শরীরের প্রায় ৫৫ শতাংশ দগ্ধ হয়েছিল। অবস্থার অবনতি হলে তাকে লাইফ সাপোর্টে রাখা হয়। পরে রোববার সকালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

শ্রীপুরে গ্যাস সিলিন্ডারের লিকেজ থেকে আগুনে দগ্ধ অধ্যক্ষের মৃত্যু

আপডেট সময় ০১:৪০:৪৭ অপরাহ্ন, রবিবার, ২৯ মার্চ ২০২৬