ঢাকা ০৩:৪৫ অপরাহ্ন, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

নিখোঁজের ৪৮ ঘণ্টা পর তিতাস নদী থেকে শিশুর মরদেহ উদ্ধার

আকাশ জাতীয় ডেস্ক: 

ব্রাহ্মণবাড়িয়ায় গঙ্গাস্নানে গিয়ে নিখোঁজ হওয়া অর্পনা সূত্রধর (১১) নামের এক শিশুর মরদেহ ৪৮ ঘণ্টা পর উদ্ধার করা হয়েছে।

শনিবার সকাল ৮টার দিকে সদর উপজেলার গোকর্ণঘাট এলাকায় তিতাস নদী থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত অর্পনা শহরের কলেজপাড়া ডিসি বাংলা রোড এলাকার অমৃত সূত্রধরের মেয়ে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার ভোর থেকে গোকর্ণঘাট এলাকায় সনাতন ধর্মাবলম্বীদের গঙ্গাস্নান চলছিল। এতে অংশ নিতে বাবা-মায়ের সঙ্গে সেখানে গেলে একপর্যায়ে নদীতে ডুবে নিখোঁজ হয় অর্পনা।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান চালায়। পরে কিশোরগঞ্জের ভৈরব থেকে ডুবুরি দল এসে অনুসন্ধান চালালেও তাকে খুঁজে পাওয়া যায়নি। পরিবারের সম্মতিতে উদ্ধার অভিযান সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়।

শনিবার সকালে স্থানীয় জেলেরা গোকর্ণঘাট এলাকায় নদীতে একটি মরদেহ ভাসতে দেখে পুলিশে খবর দেন। পরে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে।

ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শহিদুল ইসলাম জানান, পরিবারের কোনো অভিযোগ না থাকায় মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

নিখোঁজের ৪৮ ঘণ্টা পর তিতাস নদী থেকে শিশুর মরদেহ উদ্ধার

আপডেট সময় ০৫:৫০:২৩ অপরাহ্ন, শনিবার, ২৮ মার্চ ২০২৬