ঢাকা ১১:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পদত্যাগপত্রে যা লিখলেন মো. সাহাবুদ্দিন ফেসবুক স্ট্যাটাসে ৯ দফার ঘোষক কাদের: ফিমেল জোন যেন ফিমেল উইংয়ের ‘টিএসসি শাখা অফিস’ না হয় ৩০০ এমপিকে হাওড় ঘুরে আসার আহ্বান নাহিদের ভয়াবহ দাবানল : ফ্রান্সে সরানো হলো ৬৩ হাজার মানুষ, স্পেনে জরুরি অবস্থা মোহাম্মদপুরে এসআইয়ের পিঠে ছুরিকাঘাত, লেগেছে ৪৩ সেলাই আসিয়ানকে আরও শক্তিশালী করতে ঘনিষ্ঠভাবে কাজ করবে বাংলাদেশ : পররাষ্ট্রমন্ত্রী ধর্মের নামে যারা বিভক্তি চায়, তারা জাতি ও ঈশ্বরের শত্রু: তথ্যমন্ত্রী স্পিকারের দায়িত্বে কায়সার কামাল বিনিয়োগনির্ভর উৎপাদন ও কর্মসংস্থানই বাংলাদেশের পরবর্তী প্রবৃদ্ধির চাবিকাঠি: তিতুমীর মাফিয়া আমলে নির্বাচিত হলেও সাহাবুদ্দিনের বর্তমান সরকারের প্রতি শ্রদ্ধা ছিল: স্পিকার

মিয়ানমার জেনারেলদের নিষিদ্ধের প্রস্তাব ইইউ’তে অনুমোদন

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

মিয়ানমারে রোহিঙ্গাদের ওপর নিপীড়নের অভিযোগে দেশটির সশস্ত্র বাহিনীগুলোর প্রধান এবং ঊর্ধ্বতন সেনা কর্মকর্তাদের সঙ্গে সম্পর্ক ছিন্ন করতে যাচ্ছে ইউরোপীয় ইউনিয়ন। এরপরও পরিস্থিতির উন্নতি না হলে মিয়ানমারের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হবে। এ ব্যাপারে একটি খসড়া প্রস্তাব অনুমোদন করেছে ২৮ দেশভুক্ত সংস্থার কূটনীতিকরা। খবর এএফপি’র।

এই প্রস্তাবটি আগামী সোমবার ব্রাসেলসে ইইউ পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে উত্থাপন করা হবে। তাদের স্বাক্ষরের পর সেটি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে।

ইইউর কূটনীতিকদের অনুমোদন করা খসড়ায় বলা হয়েছে, ‘মিয়ানমারের নিরাপত্তা বাহিনী অসামঞ্জস্যপূর্ণ শক্তি প্রয়োগ করেছে। এ কারণে ইইউ এবং তার সদস্য দেশগুলো মিয়ানমারের সশস্ত্র বাহিনীপ্রধানদের এবং ঊর্ধ্বতন সেনা কর্তাদের সফরের আমন্ত্রণ স্থগিত রাখবে। এছাড়া সব সামরিক সহযোগিতাও পুনর্মূল্যায়ন করা হবে।’

প্রস্তাবে বলা হয়েছে, রোহিঙ্গাদের গণহারে দেশত্যাগ স্পষ্ট ইঙ্গিত দেয় যে, তাদের বিতাড়নের জন্য পরিকল্পিত পদক্ষেপ ছিল। মিয়ানমারে অভ্যন্তরীণ নিপীড়নে ব্যবহার করা যায় এমন সব অস্ত্র ও সরঞ্জাম বিক্রি নিষিদ্ধ করে রেখেছে ইইউ। খসড়া প্রস্তাবে বলা হয়েছে, সংকটের সুরাহা না হলে তারা আরও কঠোর পদক্ষেপ নেবে। গত মাসে ইউরোপীয় সংসদে রোহিঙ্গা সংকট নিয়ে আলোচনা শেষে দেয়া এক বিবৃতিতেও মিয়ানমারের ওপর নিষেধাজ্ঞা আরোপের হুমকি দেয়া হয়।

তবে ইউউ’র সম্ভাব্য নিষেধাজ্ঞার বিরুদ্ধে হুমকি দিয়েছে মিয়ানমার সরকার। দেশটির সরকার এ বিষয়ে হুঁশিয়ার করে দিয়ে বলেছে, নিষেধাজ্ঞা আরোপ করলে খুব বেশি অর্থনৈতিক প্রভাব পড়বে না। তবে এতে গণতন্ত্র ও শান্তি প্রক্রিয়া ব্যাহত হতে পারে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পদত্যাগপত্রে যা লিখলেন মো. সাহাবুদ্দিন

মিয়ানমার জেনারেলদের নিষিদ্ধের প্রস্তাব ইইউ’তে অনুমোদন

আপডেট সময় ০৪:৩৪:৫২ অপরাহ্ন, শুক্রবার, ১৩ অক্টোবর ২০১৭