ঢাকা ০৩:৩৬ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বস্ত্র খাতের জন্য উচ্চপর্যায়ের কমিটি গঠন করে দিলেন প্রধানমন্ত্রী জামায়াতের এমপির অনৈতিক কর্মকাণ্ডের প্রতিবাদে মোংলায় মানববন্ধন একনেকে ১৪ হাজার ৪১ কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন শিক্ষা ও কারিগরি খাতে বাংলাদেশের সঙ্গে কাজ করতে আগ্রহী সিঙ্গাপুর ব্যক্তিশ্রেণির করদাতাদের জন্য ২০২৬-২০২৭ করবর্ষের ই-রিটার্ন সেবা চালু রোহিঙ্গা প্রত্যাবাসন ও করিডোর নিয়ে চীন-বাংলাদেশের মধ্যে আলোচনা মোদির ক্ষমা প্রার্থনা ও অমিত শাহের পদত্যাগসহ ৫ দাবি রাহুল গান্ধীর বাংলাদেশের এলডিসি উত্তরণের সময় বাড়াতে সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ যুক্তরাষ্ট্র আলোচনায় প্রস্তুত, তবে ইরান আন্তরিক নয়: রুবিও জামায়াত এমপির ঘটনার তদন্ত চান তাসনিম জারা

গোপনাঙ্গে আঘাত করে স্বামীকে হত্যা করল স্ত্রী

আকাশ জাতীয় ডেস্ক:

খুলনার কয়রা উপজেলার দক্ষিণ বেদকাশী ইউনিয়নে পারিবারিক কলহের জেরে স্বামীকে গোপনাঙ্গে আঘাত করে হত্যা করা হয়েছে। সোমবার রাত ৯টার দিকে এ ঘটনা ঘটে।

নিহত ফজলু গাজী (৬২) জোড়শিংয়ের মৃত ফকির গাজীর পুত্র।

এ ঘটনায় কয়রা থানায় হত্যা মামলা হয়েছে। রাতেই পুলিশ অভিযান চালিয়ে ঘাতক স্ত্রী খুকুমনিকে আটক করেছে।

নিহত ফজলু গাজী স্বজনরা জানায়, ৩ বছর আগে ফজলু গাজীর প্রথম স্ত্রী মারা যায়। কয়েক মাস পর পার্শ্ববর্তী আংটিহারার মৃত শামছুর গাজীর কন্যা খায়রুন নেছা খুকুমনিকে দ্বিতীয় বিয়ে করেন তিনি। কিন্তু সংসারে পারিবারিক কলহ চলছিল। ওইদিন খুকুমনির সঙ্গে ফজলু গাজীর ঝগড়ার সময় হাতাহাতির একপর্যায়ে স্ত্রী তার স্বামীর গোপনাঙ্গ চেপে ধরলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। ফজলুর মৃত্যুর পর স্ত্রী খুকুমনি বাড়ি ছেড়ে পালিয়ে যান। কয়রা থানা পুলিশ অভিযান চালিয়ে তাকে আটক করে।

কয়রা থানার পরিদর্শক (তদন্ত) শাহ আলম বলেন, পারিবারিক কলহের কারণেই এ ঘটনা ঘটেছে। এ ব্যাপারে নিহত ফজলু গাজীর পুত্র আল আমিন বাদী হয়ে খুকুমণিকে আসামি করে কয়রা থানায় হত্যা মামলা করেছেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বস্ত্র খাতের জন্য উচ্চপর্যায়ের কমিটি গঠন করে দিলেন প্রধানমন্ত্রী

গোপনাঙ্গে আঘাত করে স্বামীকে হত্যা করল স্ত্রী

আপডেট সময় ১০:৪০:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬