ঢাকা ০৫:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বেনজীরকে দেশে ফিরিয়ে আনার কাজ চলমান: উপদেষ্টা জাহেদ লেবাননে হামলা বরদাশত করা হবে না: ইরান রেল যোগাযোগের আওতায় আসছে আরও ১০ জেলা: রেলমন্ত্রী প্রবাসীকে বিদায় জানাতে গিয়ে খাদে মাইক্রোবাস, নিহত নারী, আহত ৮ লালমনিরহাটে ভুট্টাক্ষেত থেকে শিশুর বস্তাবন্দি লাশ উদ্ধার তাজিয়া মিছিলে দা-ছুরি-কাস্তে-বর্শা-তরবারি-লাঠি নিষিদ্ধ: ডিএমপি কমিশনার গণমাধ্যমকে নিয়ন্ত্রণ নয়, অংশীদার হিসেবে দেখতে চায় সরকার : তথ্যমন্ত্রী সাংবাদিকদের স্বার্থরক্ষায় কাজ করবে জামায়াত: মিয়া গোলাম পরওয়ার আওয়ামী লীগ ও গণতন্ত্র কখনো একসঙ্গে যায়নি : মির্জা ফখরুল হত্যা মামলায় আবুল বারকাতের জামিন আবেদন মঞ্জুর

ক্যারিয়ারে নতুন অধ্যায় শুরুর পথে হ্যাডিন

আকাশ স্পোর্টস ডেস্ক :

অস্ট্রেলিয়ান ক্রিকেটে ধারাভাষ্যকার ও বিশ্লেষক হিসেবেই বেশির ভাগ সময় ব্যস্ত দেখা যায় ব্র্যাড হ্যাডিনকে। নানা সময়ে সহকারী কোচের দায়িত্ব পালন করেছেন বিভিন্ন দলে। এবার নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছেন তিনি। নিউ সাউথ ওয়েলসের প্রধান কোচের দায়িত্ব পালন করবেন সাবেক এই কিপার-ব্যাটার।

নিউ সাউথ ওয়েলসেরই সন্তান তিনি। এই রাজ্যের হয়ে খেলেছেন প্রায় ১৫ বছর। এখানে খেলেই একসময় জায়গা করে নিয়েছেন অস্ট্রেলিয়া জাতীয় দলে। প্রিয় দলের শেফিল্ড শিল্ড শিরোপা খরা ঘোচানোর দায়িত্ব এবার তার কাঁধে। আগামী জুন থেকে শুরু হবে তার কোচিংয়ের দায়িত্বের মেয়াদ, যখন প্রাক-মৌসুম প্রস্তু পর্ব শুরু করবে দল।

অস্ট্রেলিয়ার হয়ে ৬৬ টেস্ট, ১২৬ ওয়ানডে ও ৩৪ টি-টোয়েন্টি খেলেছেন হ্যাডিন। অ্যাডাম গিলক্রিস্টের জমানায় টেস্ট অভিষেক হতে বয়স পেরিয়ে যায় তার ৩০। তার পরও পারফরম্যান্স দিয়ে অস্ট্রেলিয়ান ক্রিকেটে রেখেছেন উল্লেখযোগ্য ছাপ, দেশকে নেতৃত্বও দিয়েছেন। ২৯১৫ সালে খেলার ছাড়ার পর থেকে মূলত মিডিয়াতেই বেশি সময় দিয়েছেন তিনি। পাশাপাশি কোচিং করিয়েছেন নানা সময়ে। আইপিএলে পাঞ্জাব কিংসের সহকারী কোচ তিনি ২০২৩ আসর থেকেই। আগে ছিলেন সানরাইজার্স হায়দরাবাদের সহকারী কোচ। অস্ট্রেলিয়া জাতীয় দলেও একই দায়িত্ব পালন করেছেন তিনি স্বল্প সময়ের জন্য।

এখন তার ওপর গুরুভার। শেফিল্ড শিল্ডের ইতিহাসে সর্বোচ্চ ৪৭ বারের শিরোপাজয়ী দল নিউ সাউথ ওয়েলস। কিন্তু ২০১৯-২০ মৌসুমের পর থেকে আর ট্রফি জিততে পারেনি তারা। ছয় দলের আসরে এবার হয়েছে তারা পঞ্চম। গত জানুয়ারিতে কোচ গ্রেগ শিফার্ডকে সরিয়ে দেওয়ার কথা জানায় তারা। অস্ট্রেলিয়ান ক্রিকেটে দারুণ সম্মানিত ও সমাদৃত এই কোচ বিদায়ের আগে দলকে দলকে ঘরোয়া ওয়ানডে কাপের শিরোপা এনে দিয়েছেন। তবে শেফিল্ড শিল্ডে সাফল্যের জন্য মরিয়া হয়ে আছে এই রাজ্য।

নিউ সাউথ ওয়েলসের দুই বিগ ব্যাশ দল সিডনি সিক্সার্স ও সিডনি থান্ডারের কোনোটির কোচের দায়িত্বে অবশ্য থাকছেন না হ্যাডিন। ৪৮ বছর বয়সী সাবেক ক্রিকেটার শুধু রাজ্য দলকেই সামলাবেন। বিদায়ী কোচ শিফার্ড দায়িত্বে ছিলেন সিক্সার্সেরও। গত জানুয়ারিতে সেখান থেকেও বরখাস্ত করা হয়েছে তাকে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বেনজীরকে দেশে ফিরিয়ে আনার কাজ চলমান: উপদেষ্টা জাহেদ

ক্যারিয়ারে নতুন অধ্যায় শুরুর পথে হ্যাডিন

আপডেট সময় ১১:৫০:৪৩ পূর্বাহ্ন, বুধবার, ১৮ মার্চ ২০২৬