ঢাকা ০৭:৪০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২

পিএসএলে দল পেলেন শরিফুল

আকাশ স্পোর্টস ডেস্ক :

বাংলাদেশের তারকা পেসার শরিফুল ইসলাম আসন্ন পাকিস্তান সুপার লিগ (পিএসএল)-এ পেশাওয়ার জালমির হয়ে খেলবেন। নিলামে অবিক্রিত থাকলেও টুর্নামেন্ট শুরুর প্রায় এক সপ্তাহ আগে দলে সুযোগ পেয়েছেন ২৪ বছর বয়সী এই বাঁহাতি পেসার। বিষয়টি নিজেই নিশ্চিত করেছেন তিনি। আগামী ২৬ মার্চ শুরু হতে যাওয়া পিএসএলের নতুন আসরে মাঠে নামবেন শরিফুল।

সবশেষ বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)-এ দুর্দান্ত পারফরম্যান্স করে নজর কাড়েন শরিফুল। চট্টগ্রাম রয়্যালসর হয়ে খেলতে নেমে দলকে ফাইনালে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তিনি। পুরো আসরে ১২ ইনিংসে মাত্র ৫.৮৪ ইকোনমি রেটে ২৬ উইকেট শিকার করেন এই পেসার। এতে তিনি বিপিএলের গত মৌসুমের সর্বোচ্চ উইকেটশিকারি হন এবং এক আসরে সর্বোচ্চ উইকেট নেওয়ার রেকর্ডও গড়েন।

শরিফুলের পাশাপাশি পেশাওয়ার জালমির হয়ে খেলবেন আরেক বাংলাদেশি পেসার নাহিদ রানা। ডানহাতি এই গতিময় বোলার নিলাম থেকেই দল পেয়েছিলেন। গত মৌসুমেও পেশাওয়ারের দলে থাকলেও ম্যাচ খেলার সুযোগ পাননি তিনি। তবে সাম্প্রতিক পারফরম্যান্সে এবার বল হাতে আলো ছড়ানোর সম্ভাবনা রয়েছে তার।

এ ছাড়া এবারের পিএসএলে আরও কয়েকজন বাংলাদেশি ক্রিকেটার খেলবেন। মুস্তাফিজুর রহমানকে সরাসরি চুক্তিতে দলে নিয়েছে লাহোর কালান্দার্স। একই দলের হয়ে খেলবেন পারভেজ হোসেন ইমন। অন্যদিকে রিশাদ হোসেন পিএসএলের নিলাম থেকে চুক্তিবদ্ধ হয়ে খেলবেন পেশাওয়ার জালমির হয়ে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সৌদির দুই বিমানবন্দরে হুতি হামলায় নিহত ৩, আহত ৩৬

পিএসএলে দল পেলেন শরিফুল

আপডেট সময় ১০:০২:২৬ পূর্বাহ্ন, সোমবার, ১৬ মার্চ ২০২৬