ঢাকা ০৭:৩৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

খুলনার পাইকগাছায় পুলিশ কর্মকর্তার মাকে গলাকেটে হত্যা

আকাশ জাতীয় ডেস্ক:

খুলনার পাইকগাছায় ভারতীয় মন্ডল (৫৪) নামে এক পুলিশ কর্মকর্তার মাকে হত্যার পর পুকুরে ফেলে দিয়েছে দুর্বৃত্তরা।

রোববার (১৫ মার্চ) তার লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১৪ মার্চ) রাতে উপজেলার লতা ইউনিয়নের পুতলাখালী এলাকায় এ ঘটনা ঘটে।

ভারতীয় মন্ডল (৫৪) ওই গ্রামের বাসিন্দা। তিনি বরিশাল রেঞ্জে চাকরিরত পুলিশের উপ-পরিদর্শক (এসআই) চিম্ময় মন্ডলের মা।

জানা গেছে, ২৫ থেকে ৩০ বছর আগে স্বামী প্রভাষ মন্ডল ধর্মান্তরিত হয়ে মুসলমান হয়ে পাইকগাছা মৎস্য আড়তদারি সমিতির মসজিদে ইমামতি করছেন।

স্থানীয় বাসিন্দা কুমারেশ মন্ডল ও তুহিন মন্ডল জানান, ঘটনার সময় কে বা কারা ভারতীয় মন্ডলকে হত্যা করেছে। তার মাথা ফেটে মগজ বের হয়ে গেছে। পরে জবাই করা অবস্থায় পুকুরে তাকে ফেলে দেওয়া হয়েছে। পুকুর পাড়ে প্রচুর রক্ত দেখা গেছে। ওই বাড়িতে সকালে কাজের লোক এসে ঘর খোলা এবং সবকিছু এলোমেলো দেখে ভারতীয়কে না পেয়ে খুঁজতে থাকেন। একপর্যায়ে পুকুরে তার লাশ দেখেন। পরে তিনি স্থানীয়দের বিষয়টি জানান। থানায় খবর দিলে পুলিশ এসে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

পাইকগাছা থানার পরিদর্শক (তদন্ত) ইদ্রিসুর রহমান বলেন, খবর পেয়েই আমরা ঘটনাস্থলে পরিদর্শন করেছি। লাশ ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

তিনি বলেন, ঘটনা এমনই হতে পারে, বাড়িতে চোর এসেছিল। হয়তো চোরদের তিনি চিনে থাকতে পারেন। এ কারণে এমন ঘটনা ঘটতে পারে। তবে তদন্ত করে আসামি ধরা পড়লে বিস্তারিত জানা যাবে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

খুলনার পাইকগাছায় পুলিশ কর্মকর্তার মাকে গলাকেটে হত্যা

আপডেট সময় ০৪:২০:২৮ অপরাহ্ন, রবিবার, ১৫ মার্চ ২০২৬